• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
22 °c
Columbus
18 ° সোম
19 ° মঙ্গল
20 ° বুধ
22 ° বৃহঃ
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

এসএসসিতে ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, কমেছে জিপিএ-৫

দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষায় উচ্চ পাসের হার বজায় থাকার পর টানা দুই বছর ধরে ফলাফলে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে, যা বিগত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৭ সালে পাসের হার ছিল প্রায় ৫৭ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৬৮ দশমিক শূন্য ৪ শতাংশ। পাসের হারের পাশাপাশি এবার সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে দুর্বলতা সামগ্রিক ফলাফলে বড় নেতিবাচক প্রভাব ফেলেছে। কুমিল্লা ছাড়া বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডেই ইংরেজিতে পাসের হার ৮০ শতাংশের নিচে নেমে গেছে। এর মধ্যে ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে পাসের হার প্রায় ৬৭ শতাংশ ও গণিতে প্রায় ৭০ শতাংশ। সিলেট বোর্ডে ইংরেজিতে পাসের হার প্রায় ৬৯ শতাংশ এবং গণিতে প্রায় ৭৬ শতাংশ। পাসের হারে শীর্ষে থাকা ঢাকা বোর্ডেও ইংরেজির ফল খারাপ হয়েছে; এবার সেখানে ইংরেজিতে পাসের হার ৭৮ শতাংশের কিছু বেশি, যা গত বছর ছিল প্রায় ৮৮ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ বিষয়ে বলেন, ইংরেজি ও গণিতে খারাপ করার কারণেই মূলত পাসের হার কমেছে। দুটি বিষয়ই বাধ্যতামূলক হওয়ায় এসব বিষয়ে অকৃতকার্য হওয়ার প্রভাব সরাসরি সার্বিক ফলাফলে পড়েছে।

প্রাসঙ্গিক সংবাদ

রংপুরে সাবেক শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

আগস্ট ২৩, ২০২৬

তিন দিন পর মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু

আগস্ট ২৩, ২০২৬

এবারের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার প্রায় ৬৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার প্রায় ৬০ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে রয়েছে; এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী প্রায় ৫৮ হাজারের বেশি এবং ছাত্র প্রায় ৪৭ হাজারের বেশি। বোর্ডভিত্তিক ফলাফলে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলা এবারের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিয়েছিল ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। অর্থাৎ ৫ লাখ ৪ হাজার ৯২৯ জন শিক্ষার্থী—যা মোট পরীক্ষার্থীর এক-তৃতীয়াংশের বেশি—উত্তীর্ণ হতে পারেনি। গত বছরের তুলনায় পাসের হার কমে যাওয়ায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। এবার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, যেখানে গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৪৮টি।

বিভাগভিত্তিক ফলাফলেও বড় ধরনের ব্যবধান লক্ষ্য করা গেছে, যার মধ্যে মানবিক বিভাগের ফল সবচেয়ে দুর্বল। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখের বেশি হলেও পাসের হার বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার তুলনায় অনেক কম। মানবিকে ছাত্রদের পাসের হার প্রায় ৪১ শতাংশ এবং ছাত্রীদের প্রায় ৫৪ শতাংশ। অন্যদিকে বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ শতাংশের বেশি এবং ছাত্রীদের প্রায় ৮৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগের ফলও মানবিকের চেয়ে ভালো হয়েছে। ফলে মানবিক বিভাগের এই দুর্বল ফল সামগ্রিক পাসের হার কমিয়ে দেওয়ার অন্যতম বড় কারণ হিসেবে কাজ করেছে।

গত সোমবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। তবে এবারের ফলাফলকে খারাপ বলতে রাজি নন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এবারের ফল সুন্দর হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র নির্মোহভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলে যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে সেভাবেই মূল্যায়ন হয়েছে।

মাধ্যমিকের গত তিন দশকের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ১৯৯০ সালে এসএসসিতে পাসের হার ছিল প্রায় ৩২ শতাংশ। নব্বইয়ের দশকের শুরুতে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতি চালুর পর ফলাফলে বড় পরিবর্তন আসে এবং ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পাসের হার ছিল ৬১ থেকে ৭৩ শতাংশের মধ্যে। এরপর প্রশ্নব্যবস্থায় পরিবর্তনসহ বিভিন্ন কারণে ২০০৭ সাল পর্যন্ত পাসের হার আবার কিছুটা কমে যায়। ২০০৮ সাল থেকে পাসের হার পুনরায় বাড়তে শুরু করে এবং সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালুর পর তা দীর্ঘ সময় ৮০ শতাংশের ওপরে বা কাছাকাছি ছিল। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রায় ১০ বছর বিদ্যালয়ে পড়ার পরও ৫ লাখের বেশি শিক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারা এবং ইংরেজি-গণিতে বড় দুর্বলতা থাকা অত্যন্ত চিন্তার বিষয়। বিদ্যালয়ের শিখন মান, বিষয়ভিত্তিক শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের শিখনঘাটতি নিয়ে নতুন করে গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন বলে তারা মনে করেন।

ছবি: সংগৃহীত
Tags: এসএসসি পরীক্ষাজিপিএ-৫পরীক্ষার ফলাফলশিক্ষা বোর্ডশিক্ষা মন্ত্রণালয়
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

২০২৭ বিশ্বকাপের ফরম্যাট বদলে ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস

Next Post

খুনের মামলা থেকে খালাস পাওয়া আমান্ডা নক্সের নতুন শো ‘কার্টহুইল’

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
Load More
Next Post

খুনের মামলা থেকে খালাস পাওয়া আমান্ডা নক্সের নতুন শো ‘কার্টহুইল’

সংযুক্ত আরব আমিরাতে বিমান, জ্বালানি ও শিক্ষা খাতে সাইবার হামলা প্রতিহত

ঘোষণার কয়েক মাস আগেই কঙ্গোয় ছড়িয়েছিল ইবোলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১, উদ্ধারকাজ অব্যাহত

যুক্তরাষ্ট্রে টেইলর ফার্মসের লেটুস থেকে ছড়াচ্ছে রোগ, ঝুঁকিতে বহু রেস্তোরাঁ ও সুপারশপ

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

ধনকুবেরদের তালিকার চেয়ে ব্যবসায়ীদের অবদানের গুরুত্ব বেশি: খালাফ আল হাবতুর

আগস্ট ২৩, ২০২৬

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২ ও নিখোঁজ ১২

আগস্ট ২৩, ২০২৬

কঙ্গোয় ইবোলা ছড়াচ্ছে দ্রুত গতিতে, বেতন ছাড়াই লড়ছেন স্বাস্থ্যকর্মীরা

আগস্ট ২৩, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট সূচিতে পরিবর্তন: গ্রীষ্মকালীন ছুটির শেষে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আগস্ট ২৩, ২০২৬

মাউন্ট ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে পাহাড়ে উঠলেন বাবা

আগস্ট ২৩, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬

ব্যথা উপেক্ষা করে স্টার্কের সমান ৬ উইকেট নিলেন শরিফুল

আগস্ট ২৩, ২০২৬

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

চ্যাম্পিয়নস লিগ অপ্রত্যাশিত উপহার, কোমো নিয়ে ভাবছেন ফ্যাব্রিগাস

আগস্ট ২২, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান