পূজামণ্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।
শুক্রবার (১১ অক্টোবর) জুড়ী উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় জেলা পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলেন।
পূজামণ্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপ্স শামসুল হক, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মুরশেদুল আলম ভূঁইয়া,
এসআই সিরাজুল ইসলাম, এসআই রুমেন আহমদ, এসআই মোস্তফা কামাল, কল্যাণ প্রসুন চম্পু , বি বাংলা টিভি জুড়ী প্রতিনিধি মোঃ জাকির হোসেন ।
































