ডিফেন্ডার সংকটে পড়ে নাপোলি তাদের রক্ষণভাগ শক্তিশালী করার লক্ষ্যে চেলসির ডিফেন্ডার বাদিয়াশিলের জন্য ১৭.৫ মিলিয়ন ইউরোর প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। ইতালিয়ান ক্লাবটির এই উদ্যোগের পেছনে মূল কারণ হলো আলেসান্দ্রো বুওনজিওর্নোর হাঁটুতে অস্ত্রোপচার, যার ফলে তাকে অন্তত দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে।
নাপোলির রক্ষণভাগের পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ স্যাম বিউকেমা পুরোপুরি ফিট নন এবং জুয়ান জেসুসকে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাদিয়াশিলকে দলে টানার চেষ্টা করছে নাপোলি। তবে চেলসি এই খেলোয়াড়ের জন্য প্রায় ৩০ মিলিয়ন ইউরো দাবি করছে, যা নাপোলির বর্তমান প্রস্তাবের চেয়ে অনেক বেশি। তবুও দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নাপোলির প্রাথমিক পরিকল্পনা হলো, বাদিয়াশিলকে মৌসুমের শেষ পর্যন্ত লোনে নেওয়া এবং এরপর তাকে স্থায়ীভাবে কেনার সুযোগ রাখা।
এদিকে, স্কাই স্পোর্ট ইতালি জানিয়েছে যে নাপোলি বিকল্প হিসেবে টোডিবিওর দিকেও নজর রাখছে। প্রিমিয়ার লিগ থেকে ওয়েস্ট হাম ইউনাইটেডের অবনমনের পর পরিস্থিতি ভিন্ন হয়েছে। এর আগে ওয়েস্ট হাম গত গ্রীষ্মে ওজিএস নিস থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নিয়েছিল, কিন্তু এখন চ্যাম্পিয়নশিপে খেলার আগ্রহ তার নেই বলেই ধারণা করা হচ্ছে।




























