দুই বছর আগে এই দিনে ছাত্র–জনতার এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেষ সময়ে দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির মুখে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান।
শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবার বড়। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই গণ-আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে সরকারি ইন্টারমি হিসেবে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্রসংসদের সহসভাপতি ছিলেন। তিনি এই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরের বছর সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা পশ্চিম জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান। এরপর দীর্ঘ ছয় বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর ১৯৮০ সালে ইংল্যান্ড থেকে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু করেন। ছয় বছরের নির্বাসিত জীবন শেষ করে তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন এবং আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় কারাবন্দী ও গৃহবন্দী হওয়ার ঘটনা ঘটেছে। ১৯৮৩ সালের ১৫ ফেব্রুয়ারি সামরিক সরকার তাঁকে ১৫ দিন অন্তরীণ রাখে। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি ও নভেম্বর মাসে তাঁকে দুবার গৃহবন্দী করা হয়। ১৯৮৫ সালের ২ মার্চ তাঁকে আটক করে প্রায় তিন মাস গৃহবন্দী রাখা হয়। ১৯৮৬ সালের ১৫ অক্টোবর থেকে তিনি ১৫ দিন গৃহবন্দী ছিলেন। ১৯৮৭ সালের ১১ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করে এক মাস অন্তরীণ রাখা হয়। ১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে গৃহবন্দী হন এবং ১৯৯০ সালের ২৭ নভেম্বর তাঁকে বঙ্গবন্ধু ভবনে অন্তরীণ করা হয়। ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে তিনি তিনটি সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। নব্বইয়ের গণ-আন্দোলনেও তিনি অন্যতম নেতৃত্ব দানকারী ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি বিরোধী দলের নেতা ছিলেন। ২০০৭ সালের ১৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে কারাবন্দী করা হয় এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জনসভায় বক্তব্য শেষ করার পরপরই তাঁকে লক্ষ্য করে এক ডজনেরও বেশি আর্জেস গ্রেনেড ছোড়া হয়। ওই লোমহর্ষক হামলায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও আইভি রহমানসহ তাঁর দলের ২২ নেতা-কর্মী নিহত হন এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন। শেখ হাসিনা নিজেও কানে আঘাত পান।
শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৮ সালে ইউনেসকো তাঁকে ‘হুপে-বোয়ানি’ শান্তি পুরস্কার, ২০০৯ সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট ইন্দিরা গান্ধী পুরস্কার, ব্রিটেনের গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার এবং দুবার সাউথ সাউথ পুরস্কার প্রদান করে। ২০১৪ সালে ইউনেসকো তাঁকে ‘শান্তির বৃক্ষ’ এবং ২০১৫ সালে উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম রিজিওনাল লিডারশিপ পুরস্কার ও গ্লোবাল সাউথ-সাউথ ডেভেলপমেন্ট এক্সপো-২০১৪ ভিশনারি পুরস্কার দেয়। এ ছাড়া কর্নেল বিশ্ববিদ্যালয় ২০১৫ সালে তাঁকে সম্মাননা সনদ, জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ-২০১৫’ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) তাঁকে ICTs in Sustainable Development Award-2015 প্রদান করে।
ব্যক্তিগত জীবনে পরমাণুবিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তিনি, যিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সজীব আহমেদ ওয়াজেদ একজন তথ্য প্রযুক্তিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন। মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ একজন মনোবিজ্ঞানী এবং অটিস্টিক শিশুদের কল্যাণে কাজ করছেন। শেখ হাসিনার নাতি-নাতনির সংখ্যা সাত। তিনি ‘শেখ মুজিব আমার পিতা’, ‘ওরা টোকাই কেন?’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’, ‘দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা’, ‘আমার স্বপ্ন, আমার সংগ্রাম’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি’, ‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’, ‘সাদা কালো, সবুজ মাঠ পেরিয়ে’ ও ‘Miles to Go, The Quest for Vision-2021’ সহ বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা।
জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন, বিশ্লেষণ ও খবর পড়তে ভিজিট করুন প্রথম আলো। এই সংক্রান্ত তথ্যের জন্য ব্যবহৃত চিত্র ও নথিপত্রসমূহ: https://media.prothomalo.com/prothomalo-bangla/2025-09-18/o3iqrat0/03102.png, prothomalo-bangla/2025-09-18/o3iqrat0/03102.png, prothomalo-bangla/2024-08/4552dc11-75f7-4590-81ef-08237f41beb9/P1-1100940.JPG, https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-03-30/s6n4boeq/Rajib_Ahmed.png, prothomalo-bangla/2026-03-30/s6n4boeq/Rajib_Ahmed.png, prothomalo-bangla/2024-08-22/67i6ju0c/Untitled-4.png, prothomalo-bangla/2025-08-04/f6fqid1o/Capture.PNG, prothomalo-bangla/2026-08-04/0ej3h7ff/HasinaProthomalo.jpg, https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-08-04/0ej3h7ff/HasinaProthomalo.jpg



























