রংপুরে জিলা স্কুলের সাবেক এক শিক্ষক, তাঁর স্ত্রী ও দুই ছেলে-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ ২২ আগস্ট বিকেল ৫টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫)।
উদ্ধার হওয়া অপর ৩ মৃতদেহ হলো গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), তাঁদের মেয়ে প্রীতিলতা চক্রবর্তী (২৮) এবং ছেলে আগামী চক্রবর্তী (১৪)।
ছবি: সংগৃহীত






























