রাজধানীর কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড় এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী আঁখি আক্তার গত তিন বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। বর্তমানে ক্যানসারটি তাঁর লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়েছে। আঁখির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার পাঁচদোনায় এবং তিনি দুই শিশুসন্তানের জননী।
আঁখির স্বামী জসিম উদ্দিন রতন একটি মুঠোফোন বিক্রির দোকানে কাজ করেন। দীর্ঘ সময় ধরে চলা চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচার করা সম্ভব হলে আঁখির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
এই অবস্থায় আঁখির পরিবার সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সহায়তা পাঠানোর ঠিকানা: জসিম উদ্দিন রতন, ব্র্যাক ব্যাংক, জিনজিরা শাখা, হিসাব নম্বর ১০৬১৭১৬২৮০০০১ (রাউটিং নম্বর: ০৬০২৭৭০৯৯, SWIFT Code: BRAKBDDH)। এ ছাড়া বিকাশ বা নগদে সহায়তা পাঠানো যাবে ০১৯৮০২৩৩৪৮৮ নম্বরে।
সূত্র: প্রথম আলো






























