নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল তাদের ‘HMD’ ব্র্যান্ডের অধীনে নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই ধারাবাহিকতায় আগামী ২৯ সেপ্টেম্বর ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে প্রতিষ্ঠানটির নতুন মডেল ‘HMD Vibe 2 Pro’। ফোনটি ভারতের বাজারে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রির পরিকল্পনা রয়েছে এবং ইতোমধ্যে ফ্লিপকার্টের ওয়েবসাইটে ফোনটির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট চালু করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতীয় বাজারে ফোনটির দাম প্রকাশ করা হয়নি, যা ২৯ সেপ্টেম্বর লঞ্চের দিন আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ১২০Hz রিফ্রেশ রেট সমর্থন করে। এর ফলে ব্যবহারকারীরা স্ক্রলিং, অ্যানিমেশন এবং গেমিংয়ের ক্ষেত্রে মসৃণ অভিজ্ঞতা পাবেন। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, যার সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা থাকছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে এইচএমডির নিজস্ব ‘ইন্ডাস এআই’ সুবিধা যুক্ত করা হয়েছে, যা ২২টি ভারতীয় ভাষা সমর্থন করে।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রধান সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের Sony IMX682 এবং এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। চলতি বছরের মে মাসে বাজারে আসা ‘HMD Vibe 2 5G’ মডেলের তুলনায় নতুন এই ফোনে ক্যামেরার রেজোলিউশন বাড়ানো হয়েছে।
ব্যাটারির ক্ষেত্রেও ফোনটিতে উল্লেখযোগ্য আপগ্রেড আনা হয়েছে। এতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ৩৩W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। উল্লেখ্য, আগের মডেলে একই ক্ষমতার ব্যাটারি থাকলেও চার্জিং সক্ষমতা ছিল মাত্র ১৮W। ফোনটি অ্যাকোয়া গ্রিন, কসমিক পার্পল ও সিলভার মিস্ট—এই তিনটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাবে।
আগের Vibe 2 5G মডেলের ৬.৭ ইঞ্চি ডিসপ্লের তুলনায় নতুন ফোনটির পর্দা কিছুটা বড়।
HMD Vibe 2 Pro-তে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ৩৩W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সুবিধা থাকছে।






























