• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
5 °c
Columbus
5 ° মঙ্গল
6 ° বুধ
8 ° বৃহঃ
10 ° শুক্র
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

১০ আমদানিকারকের কবলে এলপিজি বাজার, জিম্মি ৮৩ লাখ পরিবার

বাংলাদেশে এলপিজি বা লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহারকারী ৮৩ লাখ পরিবার বর্তমানে মাত্র ১০ জন আমদানিকারকের কাছে জিম্মি হয়ে পড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে এলপিজি গ্রাহক এক কোটির বেশি, যার মধ্যে ৮৩ লাখ পরিবার রান্নার কাজে এটি ব্যবহার করে। এসব পরিবার প্রতি মাসে অন্তত এক লাখ ২০ হাজার টন গ্যাস জ্বালায়। অথচ এই বাজারের ৬৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র চারটি কোম্পানি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে এই অত্যাবশ্যকীয় পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা তা মানছেন না। সরকারি নির্দেশনা উপেক্ষা করে গত দুই মাসে এই অসাধু চক্রটি অন্তত ছয় কোটি ৬৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গত ৪ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও দেশের কোথাও এই দামে গ্যাস মিলছে না। সাধারণ ভোক্তারা একেকটি সিলিন্ডার ২২০০-২৩০০ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। নাগরিকদের অন্যতম মৌলিক চাহিদা সরকারি লাইনের গ্যাস সংযোগ সম্প্রসারণ বন্ধ রাখায় এসব পরিবার বাধ্য হয়ে বাড়তি খরচে এলপিজি ব্যবহার করছেন। কিন্তু বাড়তি দামেও গ্যাস না পাওয়ায় তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ২০২১ সালের আগে ব্যবসায়ীরা ইচ্ছামতো দামে এলপিজি বিক্রি করতেন। ওই বছর আদালতের আদেশে দাম নির্ধারণের ক্ষমতা পায় বিইআরসি। কিন্তু ব্যবসায়ীদের চাপের মুখে এবং ক্ষেত্রবিশেষে অনৈতিক লেনদেন ও যোগসাজশের মাধ্যমে প্রতিষ্ঠানটি আশপাশের দেশগুলোর চেয়ে বাড়তি দাম নির্ধারণ করে দেয় বলে অভিযোগ রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে বাড়তি দামও কার্যকর করতে পারে না বিইআরসি। ফলে বাংলাদেশে এলপিজির দাম বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। দেশে প্রতি কেজির দাম ১৫৩ টাকা নির্ধারণ করা হলেও ভারতে পণ্যটির ভর্তুকিমূল্য বাংলাদেশি মুদ্রায় ৮৭ টাকা এবং ভর্তুকি ছাড়া মূল্য ১০৮ টাকা। এছাড়া পাকিস্তানে ১২৪.১৬ টাকা, নেপালে ১১৫.৩৫ টাকা এবং শ্রীলঙ্কায় প্রতি কেজি এলপিজির দাম ১১৬ টাকা।

প্রাসঙ্গিক সংবাদ

মেক্সিকোর মাদক সম্রাট মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো ৮০ বছর বয়সে প্রয়াত

নভেম্বর ১৬, ২০২৬

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি

নভেম্বর ১৬, ২০২৬

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং ব্যবসায়ীদের চাপের মুখে বিইআরসি আজ বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে গণশুনানি করতে যাচ্ছে। ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, জাহাজ ভাড়া ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়া এবং কিছু কোম্পানির আমদানি বন্ধ থাকায় এলপিজির বাজারে চাপ তৈরি হয়েছে বলে দাবি করছেন। গত ১৮ অক্টোবর এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সাধারণ সম্পাদক আহসানুল জব্বার দাম সমন্বয়ের অনুরোধ জানিয়ে চিঠি দেন। একই দাবি জানিয়ে ১৩ অক্টোবর চিঠি দেন ওমেরা পেট্টোলিয়ামের সিইও তানজিম চৌধুরী। এছাড়া ১৫ অক্টোবর মেঘনা-ফ্রেশ এলপিজি লিমিটেডের জেনারেল ম্যানেজার সালেহ আহমেদ এবং পেট্টোম্যাক্স এলপিজির পরিচালক আমিনুল ইসলাম পৃথক চিঠি দেন। এসব চিঠিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬৬-৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ হোসেন ভূঁইয়া গত ৮ ফেব্রুয়ারি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণের আবেদন জানিয়ে রেখেছেন।

দেশে প্রতি বছর অন্তত দেড় লাখ টন এলপিজি ব্যবহৃত হয়, যার ৮০ শতাংশ রান্নার কাজে, ১২ শতাংশ শিল্পে এবং আট শতাংশ গাড়ির জ্বালানি অটোগ্যাস হিসেবে ব্যবহৃত হয়। এলপিজির ৯৮.৬৬ ভাগ বাজার বেসরকারি উদ্যোক্তাদের দখলে। ওমেরা, পেট্রোম্যাক্স, মেঘনা ও যমুনা—এই চারটি কোম্পানি দেশের মোট এলপিজি বাজারের ৬৮ শতাংশ নিয়ন্ত্রণ করে। এছাড়া বিএম এনার্জি আট শতাংশ, ইউনাইটেড আইগ্যাস সাত শতাংশ, ডেল্টা চার শতাংশ, জেএমআই ও প্রিমিয়াম এলপিজি তিন শতাংশ করে বাজার দখলে রেখেছে। ২৯টি কোম্পানি চালু থাকলেও সেপ্টেম্বরে আমদানি করেছে মাত্র ১০টি কোম্পানি, যার মধ্যে সবচেয়ে বেশি আমদানি করেছে ইউনাইটেড আইগ্যাস। ব্যবসায়ীরা জানান, দেশে বিভিন্ন কোম্পানির প্রায় পাঁচ কোটি ৩০ লাখ সিলিন্ডার থাকলেও বর্তমানে সক্রিয় রয়েছে মাত্র ১০টি কোম্পানির তিন কোটি সাত লাখ সিলিন্ডার। অধিকাংশ কোম্পানি আমদানি বন্ধ রাখায় বিপুলসংখ্যক সিলিন্ডার সরবরাহ ব্যবস্থার বাইরে রয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনে পাঁচটি প্রতিষ্ঠানকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো আইগ্যাস, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি, ওমেরা ও যমুনা। প্রতিবেদনে বলা হয়, সরবরাহ আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর সুযোগ তৈরি করা হতে পারে। ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম এই পরিস্থিতিকে 'লুণ্তনের বাজার' আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গণশুনানির অর্থই দাম বাড়ানো নয়, বরং সব পক্ষের বক্তব্য শুনে দাম সমন্বয় করা হবে। তিনি আরও জানান, যেসব কোম্পানি আমদানি করতে পারছে না, তাদের ঋণপত্র খোলার জটিলতা কমানোর বিষয়ে জ্বালানি বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

বাজার নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি বিপিসির আওতাধীন এলপিজি গ্যাস লিমিটেড নামে একটি কোম্পানিও আছে। যদিও কোম্পানিটির বাজারহিস্যা দেশের মোট চাহিদার ২ শতাংশের কম। এর প্রধান কারণ কোম্পানিটির তেমন কোনো মজুত ক্ষমতা নেই। আশার দিক হলো, সমস্যা সমাধানে সরকার নতুন করে কিছু উদ্যোগ নিয়েছে। বাগেরহাটের মোংলায় ৬.৩৭ একর জমিতে ৮২০০ টন এলপিজি মজুতের ট্যাংক তৈরির প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের কালিহাতী ও রাজাবাড়ীতে ৬.৯১ একর এলাকায় মজুত ও বটলিং প্ল্যান্ট স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুনানিতে এলপিজি গ্যাস লিমিটেডের গ্যাসের দামও বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকারি এ সংস্থা। সাড়ে ১২ কেজি সরকারি গ্যাসের সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র ৮২৫ টাকা, যেখানে ১২ কেজি বেসরকারি গ্যাসের খুচরা মূল্য ১৮৩৭ টাকা।

ছবি: সংগৃহীত
Tags: এলপিজিজ্বালানি সংকটবাজার কারসাজিবিইআরসিভোক্তা অধিকারলোয়াব
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

এমপি আজিজ ও পুত্রকাণ্ডে উত্তাল নাটোর, ভিডিও নিয়ে তোলপাড়

Next Post

ইসরায়েলে লিকুদ পার্টির ভোট জালিয়াতির কোনো প্রমাণ পায়নি পুলিশ

অন্যান্য সংবাদ

ছাত্র আন্দোলনের সময়ের একাংশ।
ছবিঃ সংগৃহীত
অন্যান্য

আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে সময় লাগবে শিক্ষার্থীদের

আগস্ট ৩০, ২০২৪

কখনও যদি মানুষ কোনও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাহলে তার ওই অনুভূতি ব্যতিরেকে অন্য অনেক অনুভূতি ভোঁতা হয়ে যায়; মনোরোগ...

Read moreDetails
ছবিঃ সংগৃহীত

বিজিবির অভিযানে আগস্টে আটক ৪৫২৮ বিদেশি নাগরিক

সেপ্টেম্বর ৯, ২০২৪
ছবিঃ সংগৃহীত

গুজব চিহ্নিত করতে হিমশিম খাচ্ছেন রিউমর স্ক্যানার

সেপ্টেম্বর ১৩, ২০২৪
ছবিঃ সংগৃহীত

লিবিয়া থেকে ফেরত ১৫০ বাংলাদেশি

সেপ্টেম্বর ১৩, ২০২৪
Load More
Next Post

ইসরায়েলে লিকুদ পার্টির ভোট জালিয়াতির কোনো প্রমাণ পায়নি পুলিশ

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৯ জনের মৃত্যু, তিন দিনের রাষ্ট্রীয় শোক

কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাসের আসার সম্ভাবনা

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ, কারণ নিয়ে রহস্য

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

স্পেনকে হারিয়ে নেশনস লিগে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড, ভাঙল ৪৪ ম্যাচের অপরাজিত ধারা

নভেম্বর ১৬, ২০২৬

মেক্সিকোর মাদক সম্রাট মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো ৮০ বছর বয়সে প্রয়াত

নভেম্বর ১৬, ২০২৬

ইউক্রেনে সারপ্রাইজ সফরে আহত সেনাসদস্যদের প্রশংসা করলেন প্রিন্স হ্যারি

নভেম্বর ১৬, ২০২৬

চীনা চরের ফাঁদে এনভিডিয়া প্রধানের পতন: সিলিকন ভ্যালিতে তোলপাড়

নভেম্বর ১৬, ২০২৬

গোপালগঞ্জে আ.লীগের মহড়ার পর ডিসি-এসপি প্রত্যাহার, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১৬, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সাহিত্য

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস ও সেন আমলের সামাজিক প্রেক্ষাপট

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যালেক্সান্ডারের মহাকাব্যিক গল্প লিখে বেইলি গিফোর্ড পুরস্কার জিতলেন এডমন্ড রিচার্ডসন

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যান কারসনের সাহিত্যিক প্রতিভা ও নোবেল জয়

অক্টোবর ৯, ২০২৬

অন্যান্য

মেক্সিকোর মাদক সম্রাট মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো ৮০ বছর বয়সে প্রয়াত

নভেম্বর ১৬, ২০২৬

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি

নভেম্বর ১৬, ২০২৬

এনভিডিয়ায় বড় পরিবর্তনের ডাক মার্কিন অর্থমন্ত্রীর, জেনসেন হুয়াংয়ের সাক্ষ্যদান

নভেম্বর ১৬, ২০২৬

শেষ বলে তাওহীদ হৃদয়ের বিদায়ে আক্ষেপ তানজিদ তামিমের

নভেম্বর ১৬, ২০২৬
November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান