• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
22 °c
Columbus
24 ° মঙ্গল
23 ° বুধ
24 ° বৃহঃ
23 ° শুক্র
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

তিন যুগ পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ: মুখোমুখি বিএনপি ও বিরোধী জোট

জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাধারণত ক্ষমতাসীন দল কিংবা জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করলে বিরোধী দল বা অন্য কোনো জোট প্রার্থী মনোনীত করেন না। কারণ বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ক্ষমতাসীন দল বিএনপি দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব নিয়ে সংসদে রয়েছে। এমন প্রেক্ষাপটে বিএনপির প্রার্থীই নির্বাচিত হতে যাচ্ছেন। তবে এমন বাস্তবতায়ও দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ঘোষণা দিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ফলে তিন যুগ পর আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে জেনারেল এরশাদের শাসনের পতনের পর সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হলে ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোটাভুটি হয়েছিল। তখন জাতীয় সংসদে সরকারি দল বিএনপি প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করায় মেয়াদপূর্তির আগেই এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। গত বৃহস্পতিবার ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট, বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’র দায়িত্ব পালন করছেন।

প্রাসঙ্গিক সংবাদ

খুলনার রূপসায় মৎস্যঘেরে কাজ করার সময় অসুস্থ হয়ে এক চাষির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

কাতারের সরকারি সেবার মান উন্নয়নে গ্রাহক সন্তুষ্টি জরিপ কার্যক্রম শুরু

আগস্ট ৯, ২০২৬

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে গতকাল রবিবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনী কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। ইসি সচিব আখতার আহমেদ জানান, বিএনপির প্রতিনিধি দল দুপুর ২টায় মনোনয়নপত্র নিয়ে গেছেন। রুহুল কবির রিজভী আহমেদ এবং নূরুল ইসলাম মণি এই ফর্ম সংগ্রহ করেছেন। যদিও কার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে তা জানায়নি বিএনপি, তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার ক্ষেত্রে প্রার্থীর উপস্থিতির বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থীর সই করা মনোনয়নপত্রে প্রস্তাবক বা সমর্থক হিসেবে সংসদ সদস্যের উপস্থিতি আবশ্যক। একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে; একাধিক হলে ভোটাভুটি হবে।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গতকাল রবিবার বেইলি রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এক বৈঠকের পর জোটের শীর্ষ নেতারা অলি আহমদকে পাশে নিয়ে এ ঘোষণা দেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে এবং আমাদের দায়িত্ব হিসেবে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা সর্বসম্মতভাবে প্রেসিডেন্ট প্রার্থী দিয়েছি। তবে বিরোধী দলের পক্ষ থেকে এখনও ইসি থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংসদ অধিবেশন ডাকা দরকার আছে কি নেই, তা নিয়ে আলোচনা চলছে। সংসদবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ অধিবেশন বাধ্যতামূলক নয়। সংসদ সদস্যরা তাকে নির্বাচিত করবেন। নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকতে চাইলে ডাকতে পারেন, তবে সাধারণ অধিবেশন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি আমাদের সময়কে বলেছেন, সংসদেও অধিবেশন ডাকা হবে না। সবাইকে ভোটদানে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।

সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়টি উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, যদি তিনি ৩৫ বছরের কম বয়সী হন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হন অথবা সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে কোনো মনোনয়ন ফি দিতে হয় না। প্রার্থীকে বর্তমান সংসদ সদস্য হতে হবে না, তবে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়, বরং প্রকাশ্য। প্রত্যেক সংসদ সদস্যের একটি ভোট থাকে। ভোটার ব্যালটের কাউন্টার ফয়েলে স্বাক্ষর করে সেটি সংগ্রহ করেন এবং যাকে ভোট দেবেন, তার নামের পাশে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করেন। সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

গত বৃহস্পতিবার ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আজ থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু করেছি।

আর এখন পর্যন্ত আর কেউ, কোনো দল বা কোনো প্রার্থী আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেননি।

দুই বা ততোধিক প্রার্থী সমান ভোট পেলে লটারির মাধ্যমে ফল নির্ধারণের বিধান রয়েছে।

এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সূত্র: Dainik Amader Shomoy

Tags: অলি আহমদজাতীয় সংসদজামায়াতে ইসলামীবিএনপিরাষ্ট্রপতি নির্বাচন
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

খুলনার রূপসায় মৎস্যঘেরে কাজ করার সময় অসুস্থ হয়ে এক চাষির মৃত্যু

Next Post

প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল: পাসের হার ৬২.২৫ শতাংশ

অন্যান্য সংবাদ

খুলনা বিভাগ

খুলনার দিঘলিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

আগস্ট ১, ২০২৬

খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে আমবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Read moreDetails

শিশুর প্রারম্ভিক বিকাশ ও জলবায়ু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৫, ২০২৬

সাতক্ষীরার তালায় নিখোঁজের পর বিল থেকে যুবকের উদ্ধার

আগস্ট ৬, ২০২৬

ওমানের কৃষি খাতে ৫ হাজার বাংলাদেশি শ্রমিক নিয়োগের আবেদন শুরু

আগস্ট ৮, ২০২৬
Load More
Next Post

প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল: পাসের হার ৬২.২৫ শতাংশ

পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক চুক্তি

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক চুক্তি

আগস্ট ১০, ২০২৬

প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল: পাসের হার ৬২.২৫ শতাংশ

আগস্ট ১০, ২০২৬

তিন যুগ পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ: মুখোমুখি বিএনপি ও বিরোধী জোট

আগস্ট ১০, ২০২৬

খুলনার রূপসায় মৎস্যঘেরে কাজ করার সময় অসুস্থ হয়ে এক চাষির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ড: ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ ও বজ্রঝড়, ইউরোপেও রেকর্ড গরমের সতর্কতা

আগস্ট ১০, ২০২৬

জার্মানির সামরিক ঘাঁটির ওপর ড্রোন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আগস্ট ১০, ২০২৬

ডাবলিনের আদালতে হাজির সন্দেহভাজন অপরাধ জগতের ডন ড্যানিয়েল কিনাহান

আগস্ট ১০, ২০২৬

ইউক্রেনের দোনেৎস্কে আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আগস্ট ১০, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান