সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় শুক্রবার সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। দ্রুতগতির ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদেরও চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: মানবজমিন































