চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, অধিকাংশ শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে আইসিটি বিষয়ে পাসের হার তুলনামূলকভাবে সন্তোষজনক। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৭৮.৪০ ও ৮২.৮৫ শতাংশ। এছাড়া রাজশাহী বোর্ডে ৭৪.৭ ও ৭৭.১৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮১.২৯ ও ৮১.৭৫ শতাংশ, যশোর বোর্ডে ৭১.৮৪ ও ৮৩.৩৪ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৭২.২৭ ও ৮০.০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বরিশাল বোর্ডে এই হার যথাক্রমে ৬৯.২৪ ও ৭৭.৯৮ শতাংশ, সিলেট বোর্ডে ৬৯.১১ ও ৭৫.৯৬ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭২.৯১ ও ৭১.০৫ শতাংশ।
অন্যান্য বোর্ডের মধ্যে ময়মনসিংহ বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৬৬.৬৪ ও ৬৯.৬১ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৯.২১ ও ৬৯.৯৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৯৪.৭৯ ও ৭০.৯২ শতাংশ। সব বোর্ডে আইসিটি বিষয়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হওয়ার তথ্য পাওয়া গেছে।
সামগ্রিকভাবে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যেখানে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ গত ২০২৫ সালের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছরের ৬৮.০৪ শতাংশের তুলনায় ৩.৯৯ শতাংশ কম।
অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সারা দেশে গড় পাশের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।
যা গত বছর ছিলে ৬৮ দশমিক ০৪ শতাংশ।
অর্থাৎ পাশের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
এসএসসি পরীক্ষার ফল ২০২৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর




























