ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সংকটময় সময়ে তার আসলে কিছু করার নেই। এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এফএসআরইউ নষ্ট হয়ে যাওয়ায় তা দ্রুত সারিয়ে তোলার জন্য জোর করার সুযোগ নেই। প্রকৌশলীরা যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেই অনুযায়ী কাজ চালিয়ে যেতে হচ্ছে।
মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিদেশ থেকে আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেওয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, এফএসআরইউ মেরামতের মূল দায়িত্ব এর মালিকানা প্রতিষ্ঠান আমেরিকান কোম্পানির। তবে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই পরিস্থিতি মোকাবিলায় দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, ‘কিছু কিছু জিনিস তো বুঝতে হবে, এটা আমাদের নিজের হাতের মধ্যে নেই।
ইঞ্জিনিয়াররা কাজ করছেন এফএসআরইউতে, এছাড়া আমার কিছু করার নেই।’
এখন এফএসআরইউ খারাপ হয়ে গেছে, আমি তো জোরজবরদস্তি করে বলতে পারব না যে সারিয়ে দাও।’
সূত্র: মানবজমিন





























