ইতালির রাজধানী রোমের অদূরে কোলেফেরো শহরে অবস্থিত একটি গোলাবারুদ উৎপাদন কারখানায় বৃহস্পতিবার একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে স্বস্তির খবর হলো, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে যে, কারখানার সকল কর্মী নিরাপদ রয়েছেন। বিস্ফোরণটি সম্ভবত কারখানার পাউডার-প্রেসিং বিভাগ থেকে শুরু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশসহ জরুরি উদ্ধারকারী দল পৌঁছেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানায় আগুন জ্বলছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্র শব্দ পুরো এলাকায় শোনা গিয়েছিল।
ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রোক্কা এক বিবৃতিতে বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের সর্বোত্তম পরিস্থিতিতে কাজ করার সুযোগ করে দেওয়া।




























