দেশে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব (টিসিডিসি) আয়োজিত ‘১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এই আহ্বান জানান।
এই বিতর্ক উৎসবে কলেজ পর্যায়ের ৩২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টিসহ মোট ৬৪টি দল অংশগ্রহণ করেছে।





























