দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।






























