বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন হ্যান্ডসেট 'ভিভো ভি৮০ লাইট ফাইভজি'। 'স্লে এভরি এজ' স্লোগান নিয়ে বাজারে আসা এই স্মার্টফোনটি মূলত তরুণ প্রজন্মের প্রিমিয়াম লাইফস্টাইল, স্মুথ পারফরম্যান্স এবং আধুনিক ক্যামেরার চাহিদাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে।
ফোনটিতে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট এইচবিএম ব্রাইটনেস সাপোর্ট করে। স্কাইলাইন আড়াআড়ি ক্যামেরা বিন্যাসের এই হ্যান্ডসেটটি 'সিল্ক হোয়াইট' ও 'স্যাফায়ার ব্লু'—এই দুটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে।
স্মার্টফোনটির পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম। ভিভোর দাবি অনুযায়ী, এটি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে দ্রুতগতির পাশাপাশি টানা ৫০ মাস বা তার বেশি সময় পর্যন্ত স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তায় এতে ৭০৫০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি যুক্ত করা হয়েছে। এছাড়া ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংপ্রাপ্ত, যা পানি ও ধুলা থেকে সুরক্ষা নিশ্চিত করে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ভিভো ভি৮০ লাইট ফাইভজি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। সাধারণ গ্রাহকদের জন্য এতে ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ (০%) সুদে ইএমআই এবং হায়ার পারচেজ সুবিধা রাখা হয়েছে।






























