• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
32 °c
Columbus
30 ° বৃহঃ
27 ° শুক্র
24 ° শনি
21 ° রবি
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

নতুন সরকারি বেতনকাঠামো: নতুনদের সুবিধা বেশি, পুরোনোদের হিসাব ভিন্ন

সদ্য ঘোষিত জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিতে নতুন করে যোগ দেওয়া ব্যক্তিদের বেতন-ভাতা তুলনামূলক বেশি হবে। তবে যাঁরা ইতিমধ্যে চাকরিতে আছেন, তাঁদের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। চাকরির মেয়াদ, বর্তমান মূল বেতন ও ইনক্রিমেন্টের কারণে তাঁদের বেতন একেক রকম হবে। বর্তমানে সরকারি চাকরির গ্রেড ২০টি। এর মধ্যে বিসিএস ক্যাডারসহ প্রথম শ্রেণির চাকরি হিসেবে পরিচিত অধিকাংশ নিয়োগ হয় নবম গ্রেডে। অন্যান্য নিয়োগ শুরু হয় ১০ম থেকে ২০তম গ্রেডে। যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে নিয়োগ হয়। আর প্রধান শিক্ষকের পদটি দশম গ্রেডের। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন বেতনকাঠামোয় তা দ্বিগুণ হয়ে ৪৪ হাজার টাকা করা হয়েছে। কোনো কোনো পদে যোগদানের সময় একটি অতিরিক্ত ইনক্রিমেন্টও দেওয়া হয়।

এর বাইরে মূল বেতনের নির্দিষ্ট হারে বাড়িভাড়া পান সরকারি চাকরিজীবীরা। যেমন ঢাকায় ৫০ শতাংশ, অন্য বিভাগীয় শহরে ৪৫ শতাংশ এবং জেলা শহরে ৪০ শতাংশ বাড়িভাড়া পান চাকরিজীবীরা। তবে গ্রেড ও এলাকাভেদে এতে কিছু ভিন্নতা আছে। বাড়িভাড়ার বাইরে রয়েছে সবার জন্য ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা। আরও আছে সন্তানের জন্য শিক্ষাসহায়ক ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং সরকারি দায়িত্ব ও যাতায়াতের জন্য টিএ বা ডিএসহ অন্যান্য আর্থিক সুবিধা। এবার সব কর্মকর্তা–কর্মচারীর জন্য মোবাইল ফোনের ভাতাও যুক্ত করা হয়েছে। তবে বেতন গ্রেড অনুযায়ী এসব ভাতা নির্ধারিত হয়। গতকাল সোমবার সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো ২০২৬ অনুমোদন করা হয়েছে। এতে গ্রেডভেদে মূল বেতন বেড়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ। মূল বেতন, ভাতাসহ মোট চার ধাপে এই বেতনকাঠামো বাস্তবায়িত হবে। কার্যকর হবে গত জুলাই থেকে। নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরুর সঙ্গে সঙ্গে এত দিন চালু থাকা মূল বেতনের ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ অবলুপ্ত বা বাতিল হয়ে যাবে।

প্রাসঙ্গিক সংবাদ

ওহাইওতে অ্যাঙ্কেল মনিটর পরা হাইতিয়ান শিক্ষার্থীর আত্মহত্যা

সেপ্টেম্বর ২, ২০২৬

সেপ্টেম্বরজুড়ে তাপমাত্রা বাড়ার আভাস ও তাপপ্রবাহের সতর্কতা

সেপ্টেম্বর ২, ২০২৬

প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে প্রথম ধাপে জুলাই থেকে নতুন বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ এবং ২০২৭ সালের জুলাই থেকে তৃতীয় ধাপে বাকি ৩০ শতাংশ কার্যকর হবে। আর বাড়িভাড়াসহ নতুন সব ভাতা যোগ হবে চতুর্থ ধাপে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। তবে এই সময়ে আগের ভাতা থাকবে। স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের নতুন বেতন বাস্তবায়নে অগ্রাধিকার দিয়েছে সরকার। এসব গ্রেডের জন্য প্রথম ধাপে ৫০ শতাংশ বর্ধিত মূল বেতন, দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে। তাঁরাও সব ভাতা পাবেন চতুর্থ ধাপে।

ধরা যাক, একজন নতুন চাকরিজীবী চলতি বছরের জুলাইয়ে নবম গ্রেডে যোগ দিয়েছেন। পুরোনো কাঠামোয় এই গ্রেডের মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন বেতনকাঠামো অনুযায়ী, তাঁর মূল বেতন প্রথম ধাপে ৪০ শতাংশ বেড়ে হবে ৩০ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ অর্থাৎ ৬ হাজার ৬০০ টাকা যোগ হবে। তখন মূল বেতন দাঁড়াবে ৩৭ হাজার ৪০০ টাকা। তৃতীয় ধাপে অর্থাৎ ২০২৭ সালের জুলাই থেকে আরও ৬ হাজার ৬০০ টাকা যোগ হলে তখন মূল বেতন হবে ৪৪ হাজার টাকা। বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা আগের বেতনকাঠামো অনুযায়ী পাবেন। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারে ভাতাগুলো কার্যকর হবে। তখন ঢাকায় কর্মরত নবম গ্রেডের একজন নতুন কর্মকর্তার ৪৪ হাজার টাকা মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ বাড়িভাড়া হিসেবে ২২ হাজার টাকা যোগ হবে। এর সঙ্গে চিকিৎসা, শিক্ষাসহায়ক, উৎসব ও অন্যান্য ভাতা যুক্ত হবে। সব মিলিয়ে তখন তাঁর মোট বেতন-ভাতা কমবেশি ৭০ হাজার টাকা হতে পারে। ইনক্রিমেন্টের মাধ্যমে এই গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা হওয়ার সুযোগ আছে।

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দশম গ্রেড করা হয়েছে। চাকরির শুরুতে এই গ্রেডের পুরোনো মূল বেতন ১৬ হাজার টাকা। নতুন কাঠামোয় তা শুরুতে হবে ৩২ হাজার টাকা। ইনক্রিমেন্টের মাধ্যমে এই গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হবে ৭৭ হাজার ৩০০ টাকা। প্রথম ধাপে ৫০ শতাংশ বাড়লে ১৬ হাজার টাকা থেকে বেড়ে মূল বেতন হবে ২৪ হাজার টাকা। দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ অর্থাৎ ৪ হাজার টাকা যোগ হয়ে মূল বেতন হবে ২৮ হাজার টাকা। তৃতীয় ধাপে আরও ৪ হাজার টাকা যোগ হলে মূল বেতন দাঁড়াবে ৩২ হাজার টাকা। এর সঙ্গে ২০২৮ সালের জানুয়ারিতে বর্ধিত বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা যুক্ত হবে। তখন এই গ্রেডের একজন নতুন কর্মকর্তা বা প্রধান শিক্ষকের শুরুতে মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হবে।

তবে নতুন চাকরিজীবীদের তুলনায় পুরোনোদের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। কারণ, তাঁদের বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ, ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধার ওপর মোট বেতন নির্ভর করবে। এক যুগের বেশি সময় ধরে চাকরি করা ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জানান, বর্তমানে তাঁর মূল বেতন ২২ হাজার ৪৫০ টাকা। বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন পান প্রায় ৩৬ হাজার টাকা। নতুন বেতনকাঠামো সম্পর্কে যতটুকু জেনেছেন, তার ভিত্তিতে আনুমানিক হিসাব করে তিনি দেখেছেন, প্রথম ধাপে জুলাই থেকে সবকিছু মিলিয়ে তাঁর মোট বেতন ৪০ হাজার টাকা হতে পারে। আর সব ধাপ ও ভাতা যোগ হয়ে পূর্ণাঙ্গ বেতনকাঠামো বাস্তবায়িত হলে তাঁর মোট বেতন হতে পারে ৭০ হাজার টাকার কাছাকাছি। তবে তিনি মনে করেন, অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে তখন হিসাবটি স্পষ্ট হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হয় সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হয়।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদটি ১৩তম গ্রেডের। এ গ্রেডে মূল বেতন ১১ হাজার টাকা থেকে শুরু হতো। নতুন কাঠামোয় তা শুরু হবে ২৪ হাজার টাকা দিয়ে। সময়ের সঙ্গে ইনক্রিমেন্ট যুক্ত হয়ে এই মূল বেতন সর্বোচ্চ ৫৮ হাজার টাকা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। নতুন বেতনকাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে ২০২৮ সাল থেকে নতুন একজন সহকারী শিক্ষকের মোট বেতন-ভাতা ৪০ হাজার টাকার কাছাকাছি হবে। তবে পুরোনোদের ক্ষেত্রে তা বেশি হবে। যেমন ১৭ বছর চাকরি করা নোয়াখালীর একজন সহকারী শিক্ষক জানিয়েছেন, পুরোনো কাঠামো অনুযায়ী প্রতিবছর ইনক্রিমেন্ট যুক্ত হয়ে তাঁর মূল বেতন এখন ২০ হাজার ৮০০ টাকা। তিনি মাসে ভাতাসহ প্রায় ৩৩ হাজার টাকা পান। নতুন বেতনকাঠামোয় প্রথম ধাপে তাঁর মূল বেতন দাঁড়াবে ২৭ হাজার ৩০০ টাকার কাছাকাছি। এর সঙ্গে আগের কাঠামোয় বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা পাবেন। এতে তাঁর মোট বেতন–ভাতা হতে পারে ৪০ হাজার টাকার কাছাকাছি। আর সব ধাপ বাস্তবায়িত হলে তাঁর মোট বেতন–ভাতা দাঁড়াবে প্রায় ৫০ হাজার টাকা। সরকারি চাকরিতে সদ্য ঘোষিত বেতনকাঠামোতে নতুন ও পুরোনোদের বেতন কত হবে, সে বিষয়টি আরও স্পষ্ট হবে এ–সংক্রান্ত সরকারি আদেশ জারির পর। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মঙ্গলবার জানিয়েছেন, নতুন বেতনকাঠামো–সংক্রান্ত আদেশ অর্থ বিভাগ থেকে আগামীকাল বা পরশু জারি করবে। তখন সব বিষয় স্পষ্টভাবে জানা যাবে।

ছবি: সংগৃহীত
Tags: বাংলাদেশ সরকারবেতন বৃদ্ধিবেতনকাঠামোসরকারি কর্মচারীসরকারি চাকরি
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

৯০ বছরের রেকর্ড ভেঙে বার্সার ইতিহাসে ইয়ামাল

Next Post

লাইপজিগ বিমানবন্দর ড্রোন হামলার পেছনে রাশিয়ার হাত, দাবি জার্মানির

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
Load More
Next Post

লাইপজিগ বিমানবন্দর ড্রোন হামলার পেছনে রাশিয়ার হাত, দাবি জার্মানির

অলিভিয়া রদ্রিগো অসহায়দের পাশে, টেলর সুইফট কেন নীরব?

নাইজেরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিশ্চিত করল সরকার

ওহাইওতে অ্যাঙ্কেল মনিটর পরা হাইতিয়ান শিক্ষার্থীর আত্মহত্যা

পরাশক্তিদের দ্বৈরথে ফাটল ধরছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামে

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

পরাশক্তিদের দ্বৈরথে ফাটল ধরছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামে

সেপ্টেম্বর ২, ২০২৬

ওহাইওতে অ্যাঙ্কেল মনিটর পরা হাইতিয়ান শিক্ষার্থীর আত্মহত্যা

সেপ্টেম্বর ২, ২০২৬

নাইজেরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিশ্চিত করল সরকার

সেপ্টেম্বর ২, ২০২৬

অলিভিয়া রদ্রিগো অসহায়দের পাশে, টেলর সুইফট কেন নীরব?

সেপ্টেম্বর ২, ২০২৬

লাইপজিগ বিমানবন্দর ড্রোন হামলার পেছনে রাশিয়ার হাত, দাবি জার্মানির

সেপ্টেম্বর ২, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

ওহাইওতে অ্যাঙ্কেল মনিটর পরা হাইতিয়ান শিক্ষার্থীর আত্মহত্যা

সেপ্টেম্বর ২, ২০২৬

মুনিবা ও সাদিয়ার নৈপুণ্যে এশিয়া কাপে পাকিস্তানের জয়ী সূচনা

সেপ্টেম্বর ২, ২০২৬

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পথে এনজো ফার্নান্দেজ

সেপ্টেম্বর ১, ২০২৬

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ভেনাস উইলিয়ামস

সেপ্টেম্বর ১, ২০২৬
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান