বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর যথাযথ তদারকি বজায় রাখতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।
তুর্ক তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, তারা বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম তদারকির জন্য একটি স্বাধীন ও শক্তিশালী জাতীয় কাঠামো গড়ে তোলার বিষয়ে নিয়মিত আহ্বান জানিয়ে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারির জন্য এমন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে তিনি আগেও একাধিকবার আলোচনা করেছেন।
এর আগে, ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলনকে কেন্দ্র করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের পক্ষ থেকে একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। ওই প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর ক্ষেত্রে স্বাধীন তদন্ত পরিচালনা, প্রাতিষ্ঠানিক সংস্কার সাধন এবং বেসামরিক তদারকি ও জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছিল।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশকালে তিনি এ আহ্বান জানান।



























