লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় আয়োজিত এক বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার দলের প্রতি বিরোধী দলের ধারাবাহিক অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চাইছে। তিনি দাবি করেন, সরকার গঠনের প্রথম দিন থেকেই বিরোধী দল অসহযোগিতা করে আসছে, যা বর্তমান পরিস্থিতির সুযোগ তৈরি করে দিয়েছে।
মন্ত্রী বলেন, বিরোধী দল সংসদে ইতিবাচক কথা বললেও বাইরে ভিন্ন অবস্থান নিচ্ছে। তিনি লংমার্চ ও রোডমার্চের সমালোচনা করে বলেন, এসব কর্মসূচির ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং রোগীদের কষ্ট পোহাতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, বিরোধী দল বারবার সংসদে সরকারকে সহযোগিতার কথা বললেও তাদের রাজপথের কর্মসূচি কি আসলেই সহযোগিতার নিদর্শন?
তারেক রহমান ও বর্তমান সরকারের প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি ধ্বংসস্তূপের ওপর দায়িত্ব গ্রহণ করেছে। মাত্র ছয় মাসের মধ্যে সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছর যারা অত্যাচার করেছে, তারা এখন সুযোগ খুঁজছে। বিএনপিকে চাপের মুখে রেখে ক্ষমতায় আসার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। ৫ই আগস্টের প্রেক্ষাপট হঠাৎ তৈরি হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ছাত্র-যুবক ও জনগণের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের ফসলই বর্তমান সরকার।
উল্লেখ্য, জেলা ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লাইন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা ও উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
আমরা এসেই কি ৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দিতে পারবো?তিনি আরও বলেন, বিরোধী দল যে লংমার্চ অথবা রোডমার্চ করছে, সেখানে কি তেল খরচ হচ্ছে না?
আন্দোলন করে এই প্রেক্ষাপটটা তৈরি করেছে বিদায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে।




























