• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
B Bangla TV | বি বাংলা টিভি

২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল ১৪৪৭ হিজরি
মঙ্গলবার | রাত ৯:১২ মিনিট | বসন্তকাল

Live
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
B Bangla TV | বি বাংলা টিভি
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

বিতর্কে জড়ালেন রাষ্ট্রপতি, বাড়ছে পদত্যাগের চাপ

Desk, B Bangla TV by Desk, B Bangla TV
অক্টোবর ২২, ২০২৪
Reading Time: 4 mins read
191 2
A A
0

রাষ্ট্রপতির মন্তব্যে তার পদত্যাগের দাবির আন্দোলনের দ্রুত কর্মসূচির আগাম বার্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ

আচমকা নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মন্তব্য করে বেশ চাপে পড়েছেন তিনি। তাঁর এমন মন্তব্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব প্রকাশ্যে চলে এসেছে।

প্রাসঙ্গিক সংবাদ

পরিস্থিতি স্বাভাবিক; এবার ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ

সেপ্টেম্বর ২২, ২০২৪
195
ছবি: প্রতিনিধি

সাবেক এমপি শিমুলের সহযোগী কোয়েলের ৬ দিনের রিমান্ড

অক্টোবর ২৮, ২০২৪
209

যদিও গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির তরফ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। তারপরও শেখ হাসিনার পদত্যাগপত্র প্রশ্নে বিতর্ক থামছে না।

রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর দেশজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলতে থাকে। রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে রাষ্ট্রপতির এই মন্তব্যকে রাষ্ট্রদ্রোহের শামিল আখ্যায়িত করে তাঁর পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্ররা। 

এদিকে, সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। তাঁর বক্তব্য শপথ লঙ্ঘনের শামিল।  তিনি যদি তাঁর বক্তব্যে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘এর চেয়ে বড় মিথ্যাচার আর হতে পারে না। শেখ হাসিনা পালিয়ে গেছেন, প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। তাঁর পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর পর পদত্যাগপত্রের কী প্রয়োজন আছে।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সরকার গঠনের দুই মাস পরে বিশেষ উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রপতি এ কথা বলেছেন। রাষ্ট্রপতি অসত্য বলেছেন।

মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, ‘তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তাঁর কাছে এ-সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।’ সাক্ষাৎকারটি পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণ ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতির অবস্থান নিয়ে নানা কথাবার্তা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রায়ই রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাঁর অপসারণের দাবি জানিয়ে আসছেন। রাষ্ট্রপতির এই মন্তব্য জানাজানি হওয়ার পর অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তৎক্ষণাৎ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শিগগির আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এদিকে ছাত্র নেতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রয়োজনে বঙ্গভবন অভিমুখে লংমার্চ হবে।

জাতীয় নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির অপসারণের উপায় নিয়ে তাদের মধ্যে আলাপ চলছে। সরকারের মধ্যেও আলোচনা রয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে কে দায়িত্ব নেবেন– এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই হতে পারেন রাষ্ট্রপতি। তাঁর নেতৃত্বে উপদেষ্টা পরিষদ সরকার পরিচালনা করবে।

ছাত্র নেতৃত্বের তাত্ত্বিক গুরু হিসেবে পরিচিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার কয়েক দফায় সামাজিক যোগাযোগমাধ্যমে মোঃ সাহাবুদ্দিনকে অপসারণের জন্য লিখেছেন। তিনিও মনে করেন ড. ইউনূসের রাষ্ট্রপতি হওয়া উচিত। বঙ্গভবন সূত্রও জানিয়েছে, পদত্যাগের জন্য রাষ্ট্রপতির ওপর চাপ বাড়ছে। বিশেষ উদ্দেশ্য পদত্যাগে বাধ্য করার পরিস্থিতি তৈরি হচ্ছে।

বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তি

বিভিন্ন মহলের ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। উপ-প্রেস সচিব মুহা. শিপলু আমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে, তাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃস্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে তার সব প্রশ্নের উত্তর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে প্রতিফলিত হয়েছে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মতামত চাওয়ার পর আপিল বিভাগ এই মতামত দিয়েছিলেন।’

আপিল বিভাগের মত

দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি ৬ আগস্ট সংসদ ভেঙে দিয়েছেন। তাই সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়া সম্ভব নয়। বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী জনগুরুত্বপূর্ণ প্রশ্নে আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের বক্তব্য শোনা হয়েছে।

এ অবস্থায় সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লিখিত প্রশ্নের বিষয়ে ১০৬ অনুচ্ছেদের উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে আপিল বিভাগ  মতামত দিচ্ছে যে, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। রাষ্ট্রপতি নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাকে শপথ পাঠ করাতে পারবেন।

সংবিধানে যা বলা আছে

সংবিধানে রাষ্ট্রপতিকে অপসারণের এখতিয়ার একমাত্র সংসদের। কিন্তু বর্তমানে সংসদ না থাকায় রাষ্ট্রপতিকে অপসারণের সুস্পষ্ট কোনো নির্দেশনা সংবিধানে নেই। তবে তিনি পদত্যাগ করতে পারেন স্পিকারের কাছে। বর্তমানে জাতীয় সংসদ বিলুপ্ত এবং স্পিকার পদটি শূন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অজ্ঞাত স্থান থেকে পদত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আবার ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় কারাগারে রয়েছেন।      

সংবিধানের ৫০(১) অনুচ্ছেদে বলা আছে, কার্যভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে রাষ্ট্রপতি তাঁর পদে অধিষ্ঠিত থাকবেন। শর্তাংশে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন। ৫০(৩) অনুচ্ছেদে স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি তাঁর পদ ত্যাগ করতে পারবেন। 

৫২(১) অনুচ্ছেদে বলা আছে, এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাবে। তার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অভিযোগের বিবরণ লিখিত একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের কাছে দিতে হবে। স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন থেকে ১৪ দিনের আগে বা ৩০ দিনের পর এই প্রস্তাব আলোচিত হতে পারবে না; এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন।

৫২(৪) অনুচ্ছেদে বলা আছে, অভিযোগ বিবেচনার পর মোট সদস্য সংখ্যার কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলে ঘোষণা করে সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করলে প্রস্তাব গৃহীত হওয়ার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে।

তবে এর আগে একাধিকবার সংবিধান স্থগিত করে এবং সংবিধান বহাল রেখেও রাষ্ট্রপতি হওয়ার নজির রয়েছে। 

Tags: ক্ষমতাচ্যুতছাত্র আন্দোলনপদত্যাগরাষ্ট্রপতিশেখ হাসিনাসমন্বয়কহান্নান মাসুদ
Share46Tweet29Share8SendShareScan
Previous Post

নিবন্ধন ফিরে পেতে পথ খুলল জামায়াতের আইনি লড়াইয়ের

Next Post

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০২৯

Desk, B Bangla TV

Desk, B Bangla TV

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

by Desk, B Bangla TV
আগস্ট ৭, ২০২৪
0
309

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
222
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
277
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
280
Load More
Next Post

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০২৯

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

তাবলীগ জামায়াতের দুগ্রুপে সংঘর্ষ, আহত অন্তত ৩০

এবারও হচ্ছেনা আয়কর মেলা, সিদ্ধান্ত নেই কর কার্ড নিয়েও

4785474

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব

  • Trending
  • Comments
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

0

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

0
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

0
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

0

খেলাপি ঋণ নিয়ে নতুন নির্দেশনা |

মার্চ ১২, ২০২৬

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬

বিশ্ব অর্থনীতিতে মহাবি’পর্য’য়ের সংকেত,মধ্যপ্রাচ্যে যু’দ্ধ

মার্চ ৬, ২০২৬

এস এ আব্দুল্লাহর মিউজিক ভিডিও “ও জান রে”

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদকীয়

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫
198

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪
470

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪
557
বিচারবহির্ভূত হত্যা

১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ২,৬৯৯ ও গুম ৬৭৭ জন

আগস্ট ১২, ২০২৪
292

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
236
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
237
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪
239

অন্যান্য

পবিত্র রমজান: আত্মশুদ্ধির অনন্য সুযোগ

মার্চ ৭, ২০২৬
192

আজ পবিত্র শবে বরাত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
194

বাড়ি কিনলেই নাগরিত্ব

অক্টোবর ৮, ২০২৫
196
ছবি: প্রতিনিধি

মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষী কন্টিনজেন্ট প্রতিস্থাপন

জুন ১৯, ২০২৫
209
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    
B Bangla TV | বি বাংলা টিভি

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind





প্রকাশক: মশিউল আলম পাটোয়ারী / সম্পাদক: এড. সানজিদা ইসলাম

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact





Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • মূল পাতা
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে Master Mind

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান