অনেকেরই ধারণা মেটাবোলিক সিনড্রোম মূলত অতিরিক্ত ওজনের ব্যক্তিদের সমস্যা। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, শরীরের ওজন স্বাভাবিক থাকলেও এই সিনড্রোমের কারণে নীরবে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। মেটাবোলিক সিনড্রোম মূলত উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তে শর্করা, পেটের মেদ এবং অস্বাভাবিক কোলেস্টেরলের মাত্রার একটি সমষ্টিগত অবস্থা।
স্বাভাবিক ওজনের ব্যক্তিদের ক্ষেত্রেও যদি এই লক্ষণগুলোর একাধিক উপস্থিত থাকে, তবে হৃদরোগ, স্ট্রোক এবং টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ এই ঝুঁকিকে ত্বরান্বিত করে। তাই শরীরের বাহ্যিক গঠন স্বাভাবিক মনে হলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, কেবল ওজনের ওপর নির্ভর না করে বিপাকীয় স্বাস্থ্য বা মেটাবলিক হেলথের দিকে নজর দেওয়া প্রয়োজন। সঠিক জীবনধারা অনুসরণ, সুষম খাবার গ্রহণ এবং দুশ্চিন্তামুক্ত থাকার মাধ্যমে এই নীরব ঘাতক থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
prothomalo-bangla/2025-06-26/ouay8n4w/HoroscopeThumbChinmoy-Barua.jpg




























