বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি ব্যাংকগুলো দেশের বাজার থেকে উল্লেখযোগ্য হারে মুনাফা অর্জন করলেও, সেই অর্থের ব্যবহার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এসব ব্যাংক স্থানীয়ভাবে ব্যবসা সম্প্রসারণের জন্য পুনঃবিনিয়োগের হার কমিয়ে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একদিকে বাংলাদেশে অর্জিত মুনাফা স্থানীয় অর্থনীতিতে পুনঃবিনিয়োগ করার আগ্রহ কমছে, অন্যদিকে অর্জিত মুনাফার সিংহভাগ অর্থই বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ২০২৫ সালের দ্বিতীয়ার্থের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই প্রবণতা লক্ষ্য করা গেছে, যা দেশের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

























