বৃহস্পতিবার, ১৩ আগস্ট সন্ধ্যায় হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এডনকের (ADNOC) দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে কোম্পানিটি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে এডনক জানিয়েছে, তারা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
কোম্পানিটি জনসাধারণকে যেকোনো তথ্য যাচাইয়ের জন্য শুধুমাত্র তাদের অফিসিয়াল সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
সূত্র: Gulf Today































