দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত শিশুদের কারও শরীরেই হামের উপস্থিতি বা সংক্রমণ শনাক্ত হয়নি। একই সময়ে নতুন করে আরও ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৭৩০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর




























