জনপ্রিয় ফুটবল সিমুলেশন গেম এফসি ২৭ আনুষ্ঠানিকভাবে বাজারে আসার দুই মাস আগেই এর গেমপ্লেতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইএ স্পোর্টস। গেমারদের খেলার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত ও বৈচিত্র্যময় করতে নির্মাতা প্রতিষ্ঠানটি বেশ কিছু নতুন উদ্ভাবনী ফিচার যোগ করার কথা জানিয়েছে।
নতুন এই সংস্করণে গেমপ্লেতে যে পরিবর্তনগুলো আসছে, তার মধ্যে অন্যতম হলো 'ক্রিয়েটিভ রান' ফিচারের অন্তর্ভুক্তি। এছাড়া শর্ট-কর্নার রুটিনগুলোকে 'ম্যানুয়াল রান' ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। গেমের ড্রিবলিং সিস্টেমেও যুক্ত হচ্ছে নতুন মাত্রা, যার ফলে এখন থেকে 'অফ-ব্যালেন্স ড্রিবলিং' করা সম্ভব হবে।
ইএ স্পোর্টস তাদের এই নতুন গেমপ্লে পরিবর্তনের বিস্তারিত ব্যাখ্যাসহ একটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওতে নতুন ফিচারগুলো কীভাবে কাজ করবে এবং গেমের কৌশলে কী ধরনের প্রভাব ফেলবে, তা তুলে ধরা হয়েছে।
/38577695/Web_News_Article/Web_NewsArticle_1_Code/Desktop_NA_1_Code




























