ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। একই সঙ্গে কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তাঁর বিকল্প হিসেবে কে সংসদে দায়িত্ব পালন করবেন, সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ পৃষ্ঠার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ বা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন। সংশ্লিষ্ট মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে নির্ধারিত ব্যক্তিরা এই দায়িত্ব পালন করবেন।


























