কাতারে নতুন শিক্ষাবর্ষের শুরুকে কেন্দ্র করে সাউইস্ট (SOUEAST) ব্র্যান্ডের জনপ্রিয় এসইউভি মডেলগুলোর ওপর বিশেষ অফার ঘোষণা করেছে ওয়েস্ট লেক মোটরস। ‘লার্ন. ড্রাইভ. এক্সপ্লোর’ স্লোগানে পরিচালিত এই ক্যাম্পেইনটি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিষ্ঠানটি মূলত সাউইস্ট এস০৬, এস০৭ এবং এস০৯ মডেলের গাড়িগুলোর ওপর এই বিশেষ সুবিধা প্রদান করছে।
গ্রাহকদের আর্থিক সুবিধার কথা মাথায় রেখে গাড়িগুলোতে কোনো প্রকার ডাউনপেমেন্ট ছাড়াই কেনার সুযোগ রাখা হয়েছে। মডেলভেদে মাসিক কিস্তির হার নির্ধারণ করা হয়েছে বেশ সাশ্রয়ী। এর মধ্যে এস০৬ মডেলের মাসিক কিস্তি ১,৩৯৯ রিয়াল, এস০৭ মডেলের জন্য ১,৫৯৯ রিয়াল এবং এস০৯ মডেলের ক্ষেত্রে ১,৯৯৯ রিয়াল নির্ধারণ করা হয়েছে। এছাড়া চার বছরের জন্য শূন্য সুদ বা প্রফিট রেট, ফ্রি রেজিস্ট্রেশন এবং দুই বছর বা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে সার্ভিসিংয়ের সুবিধা থাকছে।
অফার চলাকালীন প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে গ্রাহকদের উপহার হিসেবে একটি নতুন আইফোন ১৭ দেওয়া হচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী নিশ্চয়তা হিসেবে ইঞ্জিনের ওপর ১০ বছর বা ১০ লাখ কিলোমিটারের বিশাল ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
ওয়েস্ট লেক মোটরসের প্রধান অপারেটিং অফিসার মনসেফ আহাবচানে জানান, নতুন শিক্ষাবর্ষে পরিবারের নতুন রুটিন ও প্রস্তুতির কথা মাথায় রেখেই এই আয়োজন করা হয়েছে। দৈনন্দিন যাতায়াত সহজ করার পাশাপাশি সাধ্যের মধ্যে আধুনিক প্রযুক্তি ও নিরাপদ যাতায়াতের অভিজ্ঞতা নিশ্চিত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: গালফ বাংলা




























