• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
33 °c
Columbus
29 ° বুধ
30 ° বৃহঃ
27 ° শুক্র
24 ° শনি
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে মার্কিন সেনামন্ত্রী ড্রিসকলের পদত্যাগ

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম (01 September 2026, 10:54 PM)

ইরানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতা ও ক্ষয়ক্ষতির ধাক্কার মধ্যেই মার্কিন প্রশাসনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে নীতিগত বিরোধের জেরে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা তথা সেনাবাহিনী বিষয়কমন্ত্রী (আর্মি সেক্রেটারি) ড্যানিয়েল পি. ড্রিসকল। স্থানীয় সময় সোমবার তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রাসঙ্গিক সংবাদ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তাইওয়ানকে সরাতে বেইজিংয়ের তৎপরতা

সেপ্টেম্বর ১, ২০২৬

কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১, আহত ১১

সেপ্টেম্বর ১, ২০২৬

মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই পদত্যাগের খবর প্রকাশ করে। জানা গেছে, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাসম্পন্ন সামরিক কর্মকর্তাদের অপসারণের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছিলেন ড্রিসকল। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করে সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

৪১ বছর বয়সি ড্যান ড্রিসকল প্রায় ১৮ মাস এই পদে দায়িত্ব পালন করেছেন। আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও ড্রোনের প্রতি বিশেষ আগ্রহের কারণে ট্রাম্পের কাছে তিনি ‘ড্রোন গাই’ হিসেবে পরিচিত ছিলেন। মার্কিন ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সে আর্মি সেক্রেটারির দায়িত্ব পেয়েছিলেন। পদমর্যাদার দিক থেকে তিনি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ঠিক পরেই ছিলেন।

ড্রিসকলের এই পদত্যাগ এমন এক সময়ে ঘটল যখন ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর মার্কিন সেনাবাহিনী সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে হচ্ছে, অন্যদিকে ইউরোপে মোতায়েন মার্কিন কমান্ড ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এই সংকটময় পরিস্থিতিতে একের পর এক জ্যোষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করে হেগসেথ সেনাবাহিনীকে কার্যত নেতৃত্বহীন করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।

গত এপ্রিলে কোনো কারণ ছাড়াই তৎকালীন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করার পর থেকে সেনাবাহিনীতে কোনো ‘চিফ অব স্টাফ’ নেই। হেগসেথ এমন অন্তত তিনজন শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন যারা জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হতে পারতেন। এছাড়া গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলান, জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনের মতো শীর্ষ কর্মকর্তারাও পদ ছেড়েছেন।

সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই পরিস্থিতিতে নতুন কোনো আর্মি সেক্রেটারি নিয়োগ এবং সিনেটে তার অনুমোদন পাওয়া বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান যুদ্ধে ব্যর্থতার দায়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবিও জোরাল হচ্ছে। বিশেষ করে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর জন অশঅফ হেগসেথের অপসারণের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন।

ছবি: সংগৃহীত
Tags: ডোনাল্ড ট্রাম্পড্যানিয়েল পি. ড্রিসকলপদত্যাগপিট হেগসেথমার্কিন সেনাবাহিনীযুক্তরাষ্ট্র
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

দেশের ছয় অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

Next Post

মুনিবা ও সাদিয়ার নৈপুণ্যে এশিয়া কাপে পাকিস্তানের জয়ী সূচনা

অন্যান্য সংবাদ

সৌদি আরব + যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

আগস্ট ১০, ২০২৪

চলতি সপ্তাহে সৌদির কাছে অস্ত্র বিক্রির কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে বিডেন প্রশাসন। আগামী সপ্তাহে অস্ত্র বিক্রি শুরু হতে পারে। মার্কিন...

Read moreDetails
কামালা হ্যারিস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির এখন সময়: কামালা হ্যারিস

আগস্ট ১০, ২০২৪
হিল্টন হোটেল

হিল্টন হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত

আগস্ট ১২, ২০২৪
ছবি: সংগ্রহ

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আগস্ট ১৪, ২০২৪
Load More
Next Post

মুনিবা ও সাদিয়ার নৈপুণ্যে এশিয়া কাপে পাকিস্তানের জয়ী সূচনা

নোয়াখালীতে রোগী সেজে স্বর্ণের চেইন চুরি, এক্সরে করে পেট থেকে উদ্ধার

চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে বাজারে কঠোর নজরদারি জরুরি

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে বাজারে কঠোর নজরদারি জরুরি

সেপ্টেম্বর ২, ২০২৬

নোয়াখালীতে রোগী সেজে স্বর্ণের চেইন চুরি, এক্সরে করে পেট থেকে উদ্ধার

সেপ্টেম্বর ২, ২০২৬

মুনিবা ও সাদিয়ার নৈপুণ্যে এশিয়া কাপে পাকিস্তানের জয়ী সূচনা

সেপ্টেম্বর ২, ২০২৬

প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে মার্কিন সেনামন্ত্রী ড্রিসকলের পদত্যাগ

সেপ্টেম্বর ১, ২০২৬

দেশের ছয় অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

সেপ্টেম্বর ১, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

মুনিবা ও সাদিয়ার নৈপুণ্যে এশিয়া কাপে পাকিস্তানের জয়ী সূচনা

সেপ্টেম্বর ২, ২০২৬

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পথে এনজো ফার্নান্দেজ

সেপ্টেম্বর ১, ২০২৬

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ভেনাস উইলিয়ামস

সেপ্টেম্বর ১, ২০২৬

কিয়েভে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলায় রেলকর্মীসহ নিহত ১২

সেপ্টেম্বর ১, ২০২৬
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান