• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
28 °c
Columbus
20 ° সোম
23 ° মঙ্গল
26 ° বুধ
23 ° বৃহঃ
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল হিসেবে পরিচিত পিকঅ্যাক্স পর্বতের ভূগর্ভস্থ স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগির’ ইরানের এই স্থাপনায় হামলা চালাতে পারে।

ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত এই পাহাড়টি স্থানীয়ভাবে ‘কুহ-ই কোলাং গাজলা’ নামে পরিচিত। ভৌগোলিকভাবে এটি রাজধানী তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, পাহাড়ের শক্ত গ্রানাইটের কয়েক শ মিটার গভীরে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে, যার মূল কক্ষগুলো অন্তত ১০০ মিটার গভীরে অবস্থিত বলে ধারণা করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ

মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩টি তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের আঘাত

সেপ্টেম্বর ৬, ২০২৬

ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা: মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক

সেপ্টেম্বর ৬, ২০২৬

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির তথ্যমতে, পিকঅ্যাক্স পর্বতের পারমাণবিক কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। তবে পশ্চিমা বিশ্লেষকদের একাংশের মতে, অন্যান্য পরিচিত পারমাণবিক স্থাপনায় হামলার ঝুঁকির কথা মাথায় রেখেই ইরান এই অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি তৈরির পরিকল্পনা করেছিল। ইরান অবশ্য বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে এবং অস্ত্র তৈরির কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পিকঅ্যাক্স পর্বত অক্ষত ছিল। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির ভাষ্যমতে, সেই সময় খনন করা মাটি ও পাথরের স্তূপের কাছে একটি গাড়ি ধ্বংস হওয়া ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। চলমান যুদ্ধেও স্থাপনাটি অক্ষত থাকায় বিশ্লেষকেরা মনে করছেন, ক্ষতিগ্রস্ত অন্য অবকাঠামোগুলো পুনর্গঠনের ক্ষেত্রে এই সুড়ঙ্গগুলো ইরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ দিকে সেখানে হাজার হাজার সেন্ট্রিফিউজ সরিয়ে নেওয়া হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের হামলায় নাতাঞ্জ ও ফোর্দোর প্রায় ১৮ হাজার সেন্ট্রিফিউজের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার না থাকায় ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, কিন্তু সেগুলো অস্ত্র তৈরিতে ব্যবহারের জন্য ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সেন্ট্রিফিউজ কতটা কার্যকর আছে, তা স্পষ্ট নয়।

ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদের হাশেমি আল-জাজিরাকে বলেছেন, সাম্প্রতিক দুই দফা হামলায় ইরানের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত নয়, ফলে পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া আগস্টের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই নতুন হুমকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছবি: সংগৃহীত
Tags: ইরানডোনাল্ড ট্রাম্পপারমাণবিক স্থাপনাপিকঅ্যাক্স পর্বতযুক্তরাষ্ট্র
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা: মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক

Next Post

নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা

অন্যান্য সংবাদ

সৌদি আরব + যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

আগস্ট ১০, ২০২৪

চলতি সপ্তাহে সৌদির কাছে অস্ত্র বিক্রির কথা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে বিডেন প্রশাসন। আগামী সপ্তাহে অস্ত্র বিক্রি শুরু হতে পারে। মার্কিন...

Read moreDetails
কামালা হ্যারিস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির এখন সময়: কামালা হ্যারিস

আগস্ট ১০, ২০২৪
হিল্টন হোটেল

হিল্টন হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত

আগস্ট ১২, ২০২৪
ছবি: সংগ্রহ

পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আগস্ট ১৪, ২০২৪
Load More
Next Post

নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা

মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩টি তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের আঘাত

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের ৩টি তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের আঘাত

সেপ্টেম্বর ৬, ২০২৬

নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা

সেপ্টেম্বর ৬, ২০২৬

ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

সেপ্টেম্বর ৬, ২০২৬

ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা: মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক

সেপ্টেম্বর ৬, ২০২৬

অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ টাইগার পেসার তাসকিন

সেপ্টেম্বর ৬, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

পাকিস্তানকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে ভারতের ৭ উইকেটের সহজ জয়

সেপ্টেম্বর ৬, ২০২৬

৪-১ গোলের জয়ে কোমোর ‘মানসিক শক্তি ও পরিপক্বতা’ দেখছেন ফ্যাব্রেগাস

সেপ্টেম্বর ৫, ২০২৬

লিন্ডসে ক্ল্যান্সি হত্যা মামলা: জুরির অচলাবস্থায় বিচারক ঘোষণা করলেন মিসট্রায়াল

সেপ্টেম্বর ৫, ২০২৬

পুলিশে নিয়োগ ও বদলি বাণিজ্য: অফিসার কেনাবেচায় সক্রিয় সিন্ডিকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান