বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের মোট ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলি হওয়া বিচারকদের তালিকায় রয়েছেন ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ এবং দুইজন সিভিল জজ।
প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জন বিচারককে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বেশ কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে।



























