রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক চলাকালীন ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে গোপন বৈঠকের সময় ওই ২৩ জনকে আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই চলছে এবং প্রক্রিয়া শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
ছবি: সংগৃহীত






























