• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
5 °c
Columbus
5 ° মঙ্গল
6 ° বুধ
8 ° বৃহঃ
10 ° শুক্র
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

এক টাকা জরিমানা দিতে ব্যাংকে লাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোনো নিয়ম

জরিমানা মাত্র এক টাকা। কিন্তু সেই টাকা জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যেতে হয় ব্যাংকে, দাঁড়াতে হয় লাইনে। লাইব্রেরির বই ফেরত দিতে আট-নয় দিন দেরির কারণে এমন পরিস্থিতিতে পড়েন শিক্ষার্থীরা। প্রযুক্তিনির্ভর সেবার যুগে এসে এক টাকা জরিমানা দিতে ব্যাংকে যাওয়ার এমন নিয়ম অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও এর অধীন বিজ্ঞান পাঠাগারে বছরের পর বছর ধরে এ নিয়ম চলে আসছে। বিশ্ববিদ্যালয়ের অন্য অনেক সেবা অনলাইনে চালু হলেও গ্রন্থাগারের জরিমানা পরিশোধের পদ্ধতি বদলায়নি।

বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হক। বই ফেরত দিতে আট-নয় দিন দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরি থেকে নাবিলা হককে এক টাকা জরিমানা করা হয়েছে। সেই টাকা জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার জনতা ব্যাংকে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সায়েন্স লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের অধীন পরিচালিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের গ্রন্থাগার চলে নিজস্ব নিয়মে।

প্রাসঙ্গিক সংবাদ

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি

নভেম্বর ১৬, ২০২৬

এনভিডিয়ায় বড় পরিবর্তনের ডাক মার্কিন অর্থমন্ত্রীর, জেনসেন হুয়াংয়ের সাক্ষ্যদান

নভেম্বর ১৬, ২০২৬

শিক্ষার্থীর দেওয়া পোস্টের সঙ্গে গ্রন্থাগারের জরিমানা আদায়ের একটি ফরমের ছবিও রয়েছে। সেখানে তাঁর নাম, বিভাগ, হল ও গ্রন্থাগার কার্ডসংক্রান্ত তথ্যের পাশাপাশি জরিমানার পরিমাণ লেখা রয়েছে ‘এক টাকা’। ফরমটিতে গত ৩ নভেম্বর গ্রন্থাগারের একজন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে। এক টাকার কাগুজে নোট এখন সাধারণ লেনদেনে খুব একটা দেখা যায় না। বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ২৯ মে নতুন নকশার যেসব নোট ছাপানোর ঘোষণা দেয়, সেই তালিকায় এক টাকার নোট ছিল না। তবে এক টাকার ধাতব মুদ্রা বা কয়েন এখনো প্রচলিত রয়েছে।

জরিমানার মুখে পড়া ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, পূজার ছুটির মধ্যে বই ফেরত দেওয়ার নির্ধারিত তারিখ পড়ায় তিনি সময়মতো বইটি জমা দিতে পারেননি। তাঁর ভাষায়, ‘এক টাকার জন্য ব্যাংকের দিকে যাওয়াটাই বিরক্তিকর।’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়মিত পড়াশোনা করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাকিম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় চাইলে জরিমানা পরিশোধের এই প্রক্রিয়াটি অনলাইন সেবার আওতায় নিয়ে আসতে পারে। মাত্র এক টাকা জরিমানা জমা দিতে ব্যাংক পর্যন্ত যাওয়া এবং লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের জন্য একধরনের ভোগান্তি।’ মোস্তাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক সেবা এখন অনলাইনে দেওয়া সম্ভব হচ্ছে। জরিমানার টাকাও অনলাইনে পরিশোধের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি—দুটিই কমবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ওয়েবসাইটেই বই ফেরতে দেরির জরিমানার দুটি ভিন্ন হার পাওয়া গেছে। ওয়েবসাইটের ‘ফাইন ডিটেইলস’ অংশে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিলম্বের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ৫০ পয়সা, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে এক টাকা এবং পঞ্চম সপ্তাহ থেকে তিন টাকা জরিমানার কথা উল্লেখ রয়েছে। তবে এই হার প্রতি সপ্তাহের জন্য, নাকি উল্লিখিত সময়ের জন্য মোট জরিমানা, তা স্পষ্ট নয়। অন্যদিকে একই ওয়েবসাইটে প্রকাশিত গ্রন্থাগারের অধ্যাদেশভিত্তিক নীতিমালার ১৪ নম্বর বিধানে শিক্ষার্থীদের জন্য প্রতি বইয়ে প্রতি সপ্তাহ বা সপ্তাহের অংশবিশেষের বিলম্বে ২৫ পয়সা জরিমানার কথা বলা হয়েছে। ওই বিধান অনুযায়ী, জরিমানার টাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরে নগদে আদায় করার কথা। অথচ বর্তমানে জরিমানা পরিশোধ করতে শিক্ষার্থীদের ব্যাংকে যেতে হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অধ্যাদেশভিত্তিক নীতিমালা এবং অন্য অংশে দেওয়া জরিমানার হার ও আদায়ের পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে। পরবর্তী সময়ে এসব নিয়ম পরিবর্তন করা হয়েছে কি না বা কোন নিয়ম বর্তমানে কার্যকর, সে বিষয়ে ওয়েবসাইটে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এক টাকার জরিমানা পরিশোধের এই নিয়ম আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগের কারণে। ২০২৫ সালের ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিভাগ, ইনস্টিটিউট ও হলের জামানতসহ বিভিন্ন ফি অনলাইনে অথবা সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে পারবেন। ওই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে তাঁদের আগের মতো ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফি জমা দিতে হবে না। অর্থাৎ শিক্ষার্থীদের ব্যাংকের লাইনে দাঁড়ানোর ভোগান্তি দূর করতে বিশ্ববিদ্যালয়ের একাংশে যে ব্যবস্থা চালু হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের এক টাকা জরিমানা পরিশোধে এখনো ব্যাংকই একমাত্র ভরসা।

এক টাকা জরিমানা দিতে ব্যাংকে যাওয়ার নিয়মকে অযৌক্তিক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক। তিনি বলেন, এক টাকা জরিমানা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার বিষয়টি অযৌক্তিক। এ নিয়ম দীর্ঘদিন ধরে, প্রায় ৪০ থেকে ৫০ বছর বা তারও আগে থেকে প্রচলিত। গ্রন্থাগারিক জানান, বর্তমানে জরিমানার টাকা জমা দেওয়ার একমাত্র পদ্ধতি ব্যাংকের মাধ্যমে পরিশোধ। তবে অল্প পরিমাণ জরিমানা দেওয়ার জন্য বিকল্প কোনো ব্যবস্থা চালু করা যায় কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।

তবে জরিমানা পরিশোধের এই প্রক্রিয়ার পেছনে শিক্ষার্থীদের সতর্ক করার বিষয়টিও রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সহ-উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের লেনদেন ব্যাংকের মাধ্যমে হওয়ায় বই ফেরতের জরিমানাও ব্যাংকে পরিশোধ করতে হয়। অল্প পরিমাণ জরিমানা দিতে শিক্ষার্থীদের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেটি একধরনের শাস্তি হিসেবে কাজ করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন ইচ্ছাকৃতভাবে বই ফেরত দিতে দেরি না করেন, সে বিষয়ে সতর্ক হন। তবে পুরোনো এই ব্যবস্থা বদলানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সহ-উপাচার্য। তিনি বলেন, এসব সেবা অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে কিউআর কোড ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করতে পারেন, সে বিষয়েও কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহার করেন হাজারো শিক্ষার্থী। তাঁদের জন্য বই ফেরত দেওয়ার সময়সীমা ও জরিমানার বিধান থাকা স্বাভাবিক। কিন্তু জরিমানার অঙ্ক যখন মাত্র এক টাকা, তখন তা পরিশোধ করতে ব্যাংকে যাওয়া এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ছবি: সংগৃহীত
Tags: কেন্দ্রীয় গ্রন্থাগারজরিমানাঢাকা বিশ্ববিদ্যালয়ব্যাংকশিক্ষার্থী
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

ঠাকুরগাঁওয়ে ১২ শত স্কাউট নিয়ে শুরু ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরি

Next Post

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ধাক্কায় প্রযুক্তি শেয়ারের বাজারে ধস

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails

অস্থিরতা প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে: ড. ইউনূস

আগস্ট ৭, ২০২৪
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম | ছবি : ইউএনবি

২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির

আগস্ট ৭, ২০২৪
ইসলামী ব্যাংক

এক দিনেই ৮৮৯ কোটি টাকা উত্তোলন ঠেকিয়েছে ইসলামী ব্যাংক

আগস্ট ৮, ২০২৪
Load More
Next Post

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ধাক্কায় প্রযুক্তি শেয়ারের বাজারে ধস

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে কানাডার নতুন বাজেট ঘোষণা

কানাডায় গ্রিজলি ভাল্লুকের আক্রমণে মা ও মেয়ের মৃত্যু

দুই দশক ধরে সরকার পাল্টালেও বাংলাদেশে থামেনি রাজনৈতিক সংঘাত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

চীনা চরের ফাঁদে এনভিডিয়া প্রধানের পতন: সিলিকন ভ্যালিতে তোলপাড়

নভেম্বর ১৬, ২০২৬

গোপালগঞ্জে আ.লীগের মহড়ার পর ডিসি-এসপি প্রত্যাহার, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ১৬, ২০২৬

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেল শনাক্ত

নভেম্বর ১৬, ২০২৬

স্টারলিংক বিধিনিষেধ তুলে নিতে যুক্তরাষ্ট্র ও মাস্কের প্রতি জেলেনস্কির আহ্বান

নভেম্বর ১৬, ২০২৬

বিদেশের বাজারে বড় পরিসরে মুক্তি পেতে চলেছে রণবীরের ‘রামায়ণ’

নভেম্বর ১৬, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সাহিত্য

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস ও সেন আমলের সামাজিক প্রেক্ষাপট

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যালেক্সান্ডারের মহাকাব্যিক গল্প লিখে বেইলি গিফোর্ড পুরস্কার জিতলেন এডমন্ড রিচার্ডসন

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যান কারসনের সাহিত্যিক প্রতিভা ও নোবেল জয়

অক্টোবর ৯, ২০২৬

অন্যান্য

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, প্রতিহত করার দাবি

নভেম্বর ১৬, ২০২৬

এনভিডিয়ায় বড় পরিবর্তনের ডাক মার্কিন অর্থমন্ত্রীর, জেনসেন হুয়াংয়ের সাক্ষ্যদান

নভেম্বর ১৬, ২০২৬

শেষ বলে তাওহীদ হৃদয়ের বিদায়ে আক্ষেপ তানজিদ তামিমের

নভেম্বর ১৬, ২০২৬

সংস্কৃতিকর্মীকে ধর্ষণের মামলায় ‘কথিত পীর’ সোহেল রানা কারাগারে

নভেম্বর ১৬, ২০২৬
November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান