থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে অবস্থিত নোনথাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলার একটি স্কুলে শুক্রবার গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় জেলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
থাইল্যান্ডে গত এক বছরে এ ধরনের বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দেশটির সংখলা প্রদেশের হাত ইয়াই এলাকার পাতংপ্রথানকিরিওয়াত স্কুলে ১৮ বছর বয়সী এক তরুণ গুলি চালায়। সে সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জিম্মি করে রাখা হয়েছিল। পরে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
সূত্র: খালিজ টাইমস




























