সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। রোববার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় রোববার কারখানায় আগুন লাগলে ঘটনাস্থলেই তারা মারা যান। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন রয়েছেন। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ১৬ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
রোববার কারখানায় আগুন লেগে ওই ১৬ জনের মৃত্যু হয়।
সূত্র: মানবজমিন




























