আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির একটি বিশেষ বৈঠক আহ্বান করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে বর্তমানে দলের নীতিনির্ধারণী পর্যায়ে নিবিড় আলোচনা চলছে। বৃহস্পতিবারের এই স্থায়ী কমিটির বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। তাই মনোনয়নপত্র জমার শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে তা জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
































