তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে সৌভাগ্যবশত, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের গোলা উড়তে দেখা গেছে। এই ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।































