রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, তারা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহটি পেয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি আত্মহত্যার ঘটনা।
উল্লেখ্য যে, রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।




























