জাতিসংঘের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার উপদেষ্টা গ্রুপ (INSARAG) কর্তৃক ‘মিডিয়াম’ আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস অর্জন করেছে মিশরের সিভিল প্রটেকশন টিম। এই অর্জনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতারের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল (লেখুইয়া)। প্রথম আরব প্রশিক্ষক দল হিসেবে কাতার মিশরীয়দের এই সম্মাননা অর্জনে সরাসরি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে ইতিহাস সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যোগ্যতা অর্জনে সহায়তা করার মাধ্যমে কাতার আরব বিশ্বে এক অনন্য নজির স্থাপন করল।
সনদ প্রদান অনুষ্ঠানে মিশরের সিভিল প্রটেকশন সেক্টরের সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আমর মুস্তফা এল-বায়লি উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং ইনসারেগ-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে এই অর্জনকে স্বাগত জানান।
সূত্র: গালফ বাংলা






























