ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউপির রসুলপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম মেয়ের বিয়ের বাজার করার জন্য জেলা শহরে এসেছিলেন। সিএনজিচালিত অটোরিকশা থেকে কাউতলী মোড়ে নেমে ভাড়া দেওয়ার সময় অসতর্কতাবশত তার লুঙ্গির খুঁটিতে রাখা কাগজে মোড়ানো ৫০ হাজার টাকা পড়ে যায়। পরে দেখি আমার কাছে রাখা ৫০ হাজার টাকা পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি- এক পুলিশ অফিসার আমার টাকাগুলো পেয়েছেন। আমার টাকাগুলোর তথ্য প্রমাণ দিলে তারা আমাকে টাকা বুঝিয়ে দেয়। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, এটাই তার প্রমাণ। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
কাউতলী মোড়ে দায়িত্বরত এটিএসআই নরুল আমিন রাস্তায় পড়ে থাকা কাগজে মোড়ানো প্যাকেটটি দেখে হাতে নেন। কাগজ খুলে দেখেন ৫০ হাজার টাকা। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেলুর রহমানকে বিষয়টি অবগত করেন। সার্জেন্ট রাসেলুর রহমান জানান, টাকা পাওয়ার পর তিনি বিষয়টি কন্ট্রোল রুমে জানান। এরই মধ্যে তাজুল ইসলাম তার স্বজনসহ কাউতলী মোড়ে টাকা খুঁজতে থাকেন। পরে তাজুল ইসলাম আমাদের জানান, তার মেয়ের বিয়ের বাজারের জন্য তার কাছে থাকা ৫০ হাজার টাকা কোথাও পড়ে গেছে। পরে তার দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়। রোববার বিকেলে জেলা শহরের কাউতলী মোড়ে ট্রাফিক বক্সে এই টাকা হস্তান্তর করা হয়।
সূত্র: ডেইলি বাংলাদেশ






























