সাউথইস্ট ব্যাংক পিএলসি নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ট্যালেন্ট অ্যাকুইজিশন (ইও টু এফএভিপি)’ পদে জনবল নিয়োগ দেবে। এই নিয়োগ প্রক্রিয়ায় নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নিয়োগপ্রাপ্ত কর্মীকে বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা রাখতে হবে। পদটিতে চাকরির ধরন ফুলটাইম এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিডিজবস ডটকমের মাধ্যমে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত ও প্রয়োজনীয় তথ্যাবলি ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।




























