বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ডানহাতি পেসার শফিউল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ আগস্ট) সকালে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
নিজের ফেসবুক পেজে শফিউল ইসলাম এক আবেগঘন বার্তায় জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে তার পরম শ্রদ্ধেয় মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং মায়ের কোনো ভুলত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। মহান আল্লাহর কাছে তিনি তার মায়ের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেছেন।
শফিউল ইসলামের মায়ের এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ ও পেসার রুবেল হোসেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল লিখেছেন, তার বন্ধু শফিউল ইসলামের মায়ের মৃত্যুর খবরটি শুনে তিনি অত্যন্ত ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রুবেল মরহুমার মাগফিরাত কামনা করেছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করা হয়।
সূত্র: ডেইলি বাংলাদেশ
































