রাজধানীর তেজগাঁও থানার পুলিশ কোয়ার্টার এলাকা থেকে এক পুলিশ সদস্যের আড়াই বছরের শিশু সন্তান নিখোঁজ হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার এসআই শাহিদুজ্জামান জানান, কোয়ার্টারে থাকা ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তেজগাঁও থানার ওসি ক্যশৈনু মারমা জানান, থানার বাউন্ডারির ভেতরেই পুলিশ সদস্যদের কোয়ার্টার রয়েছে। সেখানে থাকা ওই পুলিশ সদস্যের সন্তানটি থানা চত্বরে খেলা করছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, শিশুটি খেলতে খেলতে এক পর্যায়ে থানার মূল সড়কে বেরিয়ে গেছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওসি আরও জানান, শিশুটির পরিবারের সদস্যরা সুস্থ আছেন এবং এ ঘটনায় অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।
সূত্র: মানবজমিন






























