রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫-এর ৩য় গ্রেডের সর্বশেষ ধাপ অনুযায়ী তাঁকে ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এই নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

























