নিউ ইয়র্কের টাইমস স্কয়ার এলাকায় ছুরিকাঘাতের এক ভয়াবহ ঘটনায় দুই ভুক্তভোগী এবং তাদের ওপর হামলাকারী নারী—সবাই মারা গেছেন। স্থানীয় সময় সোমবার পশ্চিম ৪২তম স্ট্রিট এবং সপ্তম অ্যাভিনিউ এলাকায় এই ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলাকারী হিসেবে শনাক্ত হওয়া ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস কুইন্সের বাসিন্দা ছিলেন। ঘটনার সময় তিনি দুটি ছুরি নিয়ে লোকজনকে হুমকি দিচ্ছিলেন এবং দৃশ্যত মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পুলিশের উপস্থিতির আগেই তিনি এক নারী ও এক পুরুষকে ছুরিকাঘাত করেন।
হামলার পর সিসনেরোস উত্তর দিকে একটি পুলিশ সাব-স্টেশনের দিকে পালিয়ে যান। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, পুলিশ কর্মকর্তারা তাকে থামানোর জন্য প্রায় চার মিনিট ধরে আলোচনার চেষ্টা করেন এবং বারবার ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দেন। তবে সিসনেরোস তা প্রত্যাখ্যান করে বলেন, "আমি কিছুই ফেলব না। বরং আমি তোমাদের দুজনকেই মেরে ফেলব।"
টিস আরও জানান, সিসনেরোস ছুরিগুলো উঁচিয়ে কর্মকর্তাদের দিকে তেড়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে থামাতে টেসার ব্যবহার করলেও তা কার্যকর হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই কর্মকর্তা তাদের সার্ভিস অস্ত্র থেকে গুলি চালালে সিসনেরোস আহত হন। পরে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের ভাষ্যমতে, ছুরিকাঘাতে আহত দ্বিতীয় ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সিসনেরোসের বিরুদ্ধে পুলিশের কোনো গ্রেপ্তারের রেকর্ড না থাকলেও, ২০১৮ ও ২০১৯ সালে তার মানসিক স্বাস্থ্যের ইতিহাস পুলিশের নথিতে ছিল। পুরো ঘটনাটি কর্মকর্তাদের বডিক্যামে রেকর্ড করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।






























