• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
28 °c
Sāmāir
23 ° বৃহঃ
24 ° শুক্র
24 ° শনি
27 ° রবি
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার, সক্রিয় ১৬০টি দল

কাঁধ পর্যন্ত ব্রাউন চুল, পায়ে কেডস, গায়ে টি-শার্ট আর জিন্স। এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে ধারালো রামদা নিয়ে প্রকাশ্য রাস্তায় মহড়া দিচ্ছে একদল কিশোর। ঢাকার পাড়া-মহল্লায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো, অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা। রাজধানীর প্রতিটি থানা এলাকায় এখন এক চরম আতঙ্কের নাম এই ‘কিশোর গ্যাং’ বা ‘গ্যাং কালচার’। শুধু ঢাকাতেই নয়, এই সামাজিক বিষফোঁড়া এখন ছড়িয়ে পড়েছে সারা দেশের আনাচে-কানাচে।

গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রাজধানীর ৮টি ক্রাইম জোন এলাকায় বর্তমানে ১৬০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ে যুক্ত রয়েছে ৩ হাজারেরও বেশি সদস্য। উদ্বেগের বিষয় হলো, গত বছরও ঢাকায় এই গ্যাংয়ের সংখ্যা ছিল ১১৮টি। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে রাজধানীতে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। এসব গ্যাংয়ের সদস্যরা প্রতিনিয়ত ভয়ঙ্কর সব অপরাধে জড়ালেও তাদের পেছনে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা ও শীর্ষ সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে-মধ্যে এদের গ্রেপ্তার করলেও আইনি ফাঁকফোকরে জামিনে বেরিয়ে এসে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।

প্রাসঙ্গিক সংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ১৬ বছর বয়সী উদীয়মান তারকা গ্যাব্রিয়েল

নভেম্বর ১৮, ২০২৬

এপিইসি সম্মেলনে এআই ও মুক্ত বাণিজ্যে সহযোগিতার ডাক শি জিনপিংয়ের

নভেম্বর ১৮, ২০২৬

গোয়েন্দা রিপোর্ট বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং মিরপুর বিভাগে গ্যাং কালচারের বিস্তার সবচেয়ে ভয়াবহ। এই দুই বিভাগেই রয়েছে ৭৬টি গ্যাং, যার মধ্যে তেজগাঁও বিভাগে ৪১টি এবং মিরপুর বিভাগে ৩৫টি গ্যাং সক্রিয়। এছাড়া ওয়ারী বিভাগে ২০টি, মতিঝিল বিভাগে ১৬টি, উত্তরা বিভাগে ১৫টি, রমনা বিভাগে ১২টি, গুলশান বিভাগে ১১টি এবং লালবাগ বিভাগে ১০টি গ্যাংয়ের উপস্থিতি পাওয়া গেছে। থানাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি গ্যাং কালচার ছড়িয়েছে মোহাম্মদপুর থানায়। এই একটি থানাতেই বর্তমানে ২৭টি দুর্ধর্ষ কিশোর গ্যাং সক্রিয়, যাদের মোট সদস্য সংখ্যা ৪৮১ জন।

মোহাম্মদপুরের সক্রিয় গ্যাংগুলোর নামও বেশ অদ্ভুত ও ভীতিকর। এর মধ্যে রয়েছে—পাটালি গ্রুপ, লেভেল হাই গ্রুপ, আনোয়ার গ্রুপ, ফরহাদ গ্রুপ, আর্মি আলমগীর ও নবী গ্রুপ, ডাইল্লা গ্রুপ, এলেক্স গ্রুপ, আকবর গ্রুপ, গাংচিল গ্রুপ, ল ঠেলা গ্রুপ, আশরাফ গ্রুপ, স্টার বন্ড, ভাইব্বা ল কিং, চেতালেই ভেজাল, টক্কর ল গ্রুপ, ঘুটা দে, লারা দে, সররাজ গ্রুপ, সুমন গ্রুপ, মাহি গ্রুপ, সাব্বির গ্রুপ, পিচ্চি হেলাল গ্রুপ, চার্লি গ্রুপ এবং বেলচা মনির গ্রুপ। এই গ্রুপগুলো মোহাম্মদপুরের বিভিন্ন অনুমোদনহীন হাউজিং এলাকায় জমি দখল, চাঁদাবাজি, প্রকাশ্য ছিনতাই, গোলাগুলি এবং ডাকাতির মতো অপরাধের সঙ্গে জড়িত।

মোহাম্মদপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি কিশোর গ্যাং রয়েছে মিরপুরের পল্লবী এলাকায়। এখানকার সক্রিয় গ্রুপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আশিক গ্রুপ, রাজু গ্রুপ, রকি গ্রুপ, পিন্টু-কাল্লু গ্রুপ, রোমান্টিক গ্রুপ, মুসা হারুনের ভাই ভাই গ্রুপ, মুরাদ গ্রুপ, আরমান গ্রুপ, জুম্মান গ্রুপ, বাহাদুর গ্রুপ, বাহাবলি গ্রুপ, ৬.৯ ইয়াসিন গ্রুপ, সোহেল গ্রুপ, আসাদ কাল্লু গ্রুপ এবং দীপ গ্রুপ। কাগজে-কলমে আশিক গ্রুপের সদস্য সংখ্যা ২৫ জন বলা হলেও বাস্তবে এতে শতাধিক কিশোর জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া ৬.৯ ইয়াসিন গ্রুপে রয়েছে ২০ জন পেশাদার অপরাধী। স্থানীয় রাজনৈতিক নেতারা নিজেদের আধিপত্য বজায় রাখতে এদের ব্যবহার করেন। পাশাপাশি শীর্ষ সন্ত্রাসী ফোর স্টার গ্রুপের অন্যতম ‘মামুন গ্রুপ’-এর সঙ্গেও পল্লবীর কয়েকটি গ্যাংয়ের যোগাযোগ রয়েছে।

অন্যদিকে যাত্রাবাড়ী এলাকায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি এবং মাদক কারবারে কিশোর গ্যাংদের ব্যবহার করা হচ্ছে। অতীতে এখানে ভোল্টেজ, দে-দৌড় বা হ্যাঁচকা টান গ্রুপের দাপট থাকলেও বর্তমানে ৮টি গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে লিটন গ্রুপের ২৫ জন, জীবন গ্রুপের ২২ জন, ফাহিম গ্রুপের ২১ জন, শুভ-জাহিদ গ্রুপের ১৮ জন, সাকিব গ্রুপের ১৬ জন, ওয়ালিদ গ্রুপে ১৫ জন এবং পলাশ ও আহনাফ গ্রুপের ১২ জন করে সদস্য নিয়মিত চাপাতি, রামদা ও সামুরাই নিয়ে এলাকায় মহড়া দেয়। এছাড়া ২০১৭ সালের ৬ই জানুয়ারি উত্তরার ‘ডিসকো বয়েজ’ ও ‘নাইন স্টার’ গ্রুপের দ্বন্দ্বে স্কুলছাত্র আদনান কবির খুনের মধ্য দিয়ে কিশোর গ্যাংয়ের ভয়াবহতা প্রথম সামনে এসেছিল। এরপর প্রশাসন তৎপর হলেও উত্তরার গ্যাং কালচার থামানো যায়নি। বর্তমানে উত্তরা বিভাগে ১৫টি গ্রুপ সক্রিয় রয়েছে, যার মধ্যে উত্তরা পূর্ব থানায় ৪টি এবং দক্ষিণখানে ৫টি গ্যাং রয়েছে।

এছাড়া ঢাকার খিলগাঁও থানায় ৭টি, হাজারীবাগে 6টি, আদাবরে ৬টি, দারুসসালামে ৬টি, বনানীতে ৬টি, চকবাজারে ৪টি, কদমতলীতে ৪টি, শাহআলীতে ৪টি, ডেমরায় ৩টি, মুগদায় ৩টি এবং ধানমণ্ডি থানা এলাকায় ২টি কিশোর গ্যাংয়ের সক্রিয়তার তথ্য পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, কিশোর গ্যাং দমনের ক্ষেত্রে অন্যতম বড় বাধা হলো প্রচলিত ‘কিশোর আইন’। অপরাধের পর তাদের গ্রেপ্তার করা হলেও আইনি সুরক্ষার কারণে দ্রুত শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে পাঠাতে হয় অথবা তারা সহজেই আদালত থেকে জামিন পেয়ে যায়। জামিনে বের হয়ে এরা আরও বেশি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। এছাড়া এদের নেপথ্যে থাকা গডফাদার বা রাজনৈতিক ‘বড় ভাই’দের আইনের আওতায় না আোনায় এই দৌরাত্ম্য কমানো যাচ্ছে না।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এক বছরে গ্যাংয়ের সংখ্যা ৩৫ শতাংশ বৃদ্ধি পাওয়া চরম সামাজিক অবক্ষয়ের লক্ষণ। সমাজবিজ্ঞানীদের মতে, পারিবারিক নজরদারির অভাব, ইন্টারনেটের অপব্যবহার, খেলার মাঠের সংকট এবং সুস্থ বিনোদনের অনুপস্থিতির কারণে কিশোররা অপরাধচক্রে জড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিতে সস্তায় জনবল পেতেও এদের ব্যবহার করা হচ্ছে।

সমাজ ও অপরাধ বিজ্ঞানী ড. তৌহিদুল হক এ বিষয়ে বলেন, ঢাকা শহরে প্রায় ১৬০টির মতো কিশোর গ্যাং নানা ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত এবং তারা এই অপরাধগুলো করছে কোনো রাজনৈতিক অথবা শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ে। কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি নিজের রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থ পূরণ ও আধিপত্য বিস্তারে একাধিক কিশোর গ্যাং লালন-পালন করছেন। তিনি আরও বলেন, এই কিশোররা অস্ত্রের প্রদর্শন করে বা গুলি করে ভয় দেখিয়ে আক্রমণ, ভাঙচুর, দখল, হত্যা ও চাঁদাবাজির পাশাপাশি মাদকের বাজার নিয়ন্ত্রণেও ব্যবহৃত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটি অপরাধের তুলনায় অপ্রতুল। তাই যথাযথ আইনগত ব্যবস্থার পাশাপাশি এদের মূলহোতা ও পৃষ্ঠপোষকদের দ্রুত আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন এ প্রসঙ্গে বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ডিএমপি এবং ডিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ডিএমপি সুনির্দিষ্ট তথ্য যাচাই-বাছাই করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয় না।

ছবি: সংগৃহীত
Tags: অপরাধকিশোর অপরাধকিশোর গ্যাংডিএমপিঢাকা মেট্রোপলিটন পুলিশমোহাম্মদপুর
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

চকরিয়ায় জুমার নামাজের সময় ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

Next Post

ইরাক থেকে ড্রোন হামলা: সৌদি আরবের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, তদন্তের নির্দেশ

অন্যান্য সংবাদ

ছাত্র আন্দোলনের সময়ের একাংশ।
ছবিঃ সংগৃহীত
অন্যান্য

আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে সময় লাগবে শিক্ষার্থীদের

আগস্ট ৩০, ২০২৪

কখনও যদি মানুষ কোনও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাহলে তার ওই অনুভূতি ব্যতিরেকে অন্য অনেক অনুভূতি ভোঁতা হয়ে যায়; মনোরোগ...

Read moreDetails
ছবিঃ সংগৃহীত

বিজিবির অভিযানে আগস্টে আটক ৪৫২৮ বিদেশি নাগরিক

সেপ্টেম্বর ৯, ২০২৪
ছবিঃ সংগৃহীত

গুজব চিহ্নিত করতে হিমশিম খাচ্ছেন রিউমর স্ক্যানার

সেপ্টেম্বর ১৩, ২০২৪
ছবিঃ সংগৃহীত

লিবিয়া থেকে ফেরত ১৫০ বাংলাদেশি

সেপ্টেম্বর ১৩, ২০২৪
Load More
Next Post

ইরাক থেকে ড্রোন হামলা: সৌদি আরবের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, তদন্তের নির্দেশ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নারীদের ৬০ লাখ ডলার প্রতারণা: ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

কাকরাইলে শনিবার ওলামা-মাশায়েখ সম্মেলন, এক মঞ্চে থাকবেন শীর্ষ আলেমরা

দৌলতপুরে পদ্মার পানি বৃদ্ধি, পানিবন্দি ৫০ হাজার মানুষ

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ১৬ বছর বয়সী উদীয়মান তারকা গ্যাব্রিয়েল

নভেম্বর ১৮, ২০২৬

তালেবানের বিরুদ্ধে নতুন সশস্ত্র গোষ্ঠী ‘আফগানিস্তান ইউনাইটেড ফ্রন্ট’

নভেম্বর ১৮, ২০২৬

গর্ভপাত অধিকার, রাজনৈতিক বিতর্ক ও পরিবার নিয়ে খোলামেলা সার্লট গেইন্সবুর্গ

নভেম্বর ১৮, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই বাসে আগুন, ঘুমন্ত সহকারীর মৃত্যু

নভেম্বর ১৮, ২০২৬

ক্রাইমিয়া সেতুতে ইউক্রেনের বিধ্বংসী হামলা, ধসে পড়ল মূল অংশ

নভেম্বর ১৮, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সাহিত্য

মুসলিম বাংলার রাজনৈতিক ইতিহাস ও সেন আমলের সামাজিক প্রেক্ষাপট

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যালেক্সান্ডারের মহাকাব্যিক গল্প লিখে বেইলি গিফোর্ড পুরস্কার জিতলেন এডমন্ড রিচার্ডসন

নভেম্বর ৭, ২০২৬
সাহিত্য

অ্যান কারসনের সাহিত্যিক প্রতিভা ও নোবেল জয়

অক্টোবর ৯, ২০২৬

অন্যান্য

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ১৬ বছর বয়সী উদীয়মান তারকা গ্যাব্রিয়েল

নভেম্বর ১৮, ২০২৬

এপিইসি সম্মেলনে এআই ও মুক্ত বাণিজ্যে সহযোগিতার ডাক শি জিনপিংয়ের

নভেম্বর ১৮, ২০২৬

নাসেরের বীরত্ব সামলে জিম্বাবুয়ের রোমাঞ্চকর জয়, ১-০ তে সিরিজ দখল

নভেম্বর ১৮, ২০২৬

মোইসে কিনের ইনজুরিতে নতুন স্ট্রাইকার খুঁজছে কোমো

নভেম্বর ১৮, ২০২৬
November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান