ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে তারা।
ক্রীড়াঙ্গনেও জ্বলে উঠেছে বাংলাদেশ, হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবল। গতকাল ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর, এবার ফুটবলেও ভারতের বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছে তারা।
আজ সোমবার (২৬ আগস্ট) নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপরই সেটিতে ৪-৩ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ।
এটি সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের চতুর্থ ফাইনাল। ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে তিন ফাইনালে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমবার নেপাল, পরে দুবার ভারতের কাছে হেরেছে তারা। এবার ফাইনালে সামনে নেপাল। নেপাল রোববার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে।
এর আগে গ্রুপ পর্বে নেপালের কাছে ২–১ গোলে হেরেছে বাংলাদেশ। এবার ফাইনালে কি সেই হারের প্রতিশোধ নিতে পারবে মারুফুল হকের দল? বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনাল।































