চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সমুদ্রকে জনগণের বড় সম্পদ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, সমুদ্রসংলগ্ন এলাকাগুলোতে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের বেকারত্ব সমস্যার সমাধান করা হবে। একই অনুষ্ঠানে তিনি লবণ চাষিদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত লবণের মূল্য নির্ধারণের প্রতিশ্রুতি দেন।
দেশের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন কোনোভাবেই বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
বাঁশখালীর কর্মসূচির আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে তিনি হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন। এরপর তিনি হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করেন এবং বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নেন। সন্ধ্যায় তার চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান এবারই প্রথম মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী সফর করছেন।
বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



























