সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এস কে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার দিন সকাল সাড়ে ৯টার দিকে এস কে সুরকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এরপর পৌনে ১১টার দিকে তাকে এজলাসে তুলে আসামির কাঠগড়ায় রাখা হয়। বিচারক রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।






























