• About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact
No Result
View All Result
  • Login
  • Register
B Bangla TV | বি বাংলা টিভি


|
| মিনিট |

Live
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
23 °c
Columbus
18 ° সোম
20 ° মঙ্গল
20 ° বুধ
22 ° বৃহঃ
B Bangla TV | বি বাংলা টিভি
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • ক্রীড়া
  • কৃষি
  • প্রযুক্তি
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
        • সহীহ আল-বুখারী
        • সহীহ মুসলিম
        • সুনানে আবু দাউদ
        • সুনানে তিরমিযী
        • সুনানে আল-নাসাঈ
        • সুনানে ইবনে মাজাহ
        • মুওয়াত্তা ইমাম মালিক রহ.
        • সুনানে আল দারিমি
        • মুসনাদে আহমদ ইবনে হাম্বল
    • সংলাপের সংযোগে
    • অন্যভুবন
    • প্রবাসের সংলাপ
    • নতুনে কেতন ওড়ে
    • দেশ ও জনপদ
    • সুরের আলাপন
    • আড্ডা
    • সচেতনতায় সুস্থতা
    • অঙ্গনা
    • সাহিত্য লিখন
  • আবহাওয়া
Live
B Bangla TV | বি বাংলা টিভি
Live

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবের বিদায়ী বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। এতে তিনি সংগঠনের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার সাক্ষাতের পর নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন।

জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি লগ্নে রাকিবুল ইসলাম রাকিব মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ ও সাবেক ছাত্রনেতাদের প্রতি অশেষ ধন্যবাদ জানান।

প্রাসঙ্গিক সংবাদ

মন্ত্রিসভার আকার ৫১: দপ্তর বণ্টনে ভারসাম্যের প্রশ্ন

আগস্ট ২২, ২০২৬

নির্বাচন পেছাতে গাজায় সংঘাত বাড়াতে পারেন নেতানিয়াহু: ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা

আগস্ট ২২, ২০২৬

বিদায়ী সভাপতি তাঁর পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাদের আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করেন। এছাড়া ঢাকার ৫ কলেজ ও চার মহানগরের নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের শ্রম ও ঘামে রাজপথের কর্মসূচিগুলো সফল হয়েছে এবং সব ষড়যন্ত্র দক্ষতার সাথে মোকাবিলা করা গেছে। তিনি গর্ব প্রকাশ করে বলেন, তাঁর মেয়াদের কোনো নেতার নামে অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি এবং চরম আর্থিক টানাপড়েনের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সাথে নেতৃত্ব দিয়েছেন।

ক্যাম্পাসে ইতিবাচক ছাত্র রাজনীতি বিকাশের চেষ্টার কথা উল্লেখ করে রাকিব বলেন, সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হন, সেদিকে তাঁর বিশেষ নজর ছিল। এমনকি দলের বাইরের সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানেও তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহযোগী ছাত্র সংগঠনগুলোর ভূমিকার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি উল্লেখ করেন, রাকিব-নাসির কমিটির মূল সফলতা ছিল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে রাজপথে বীরোচিত ভূমিকা রাখা। ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত মব মোকাবিলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বুলিং উপেক্ষা করে তাঁরা নেতৃত্ব ধরে রেখেছিলেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাকিব জানান, তিনি এখন একটি নতুন জীবন শুরু করতে চান এবং নিজেকে আরও বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চান। দীর্ঘ দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০১: ২১আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০১: ৪৭

ছবি: সংগৃহীত
Tags: ছাত্র রাজনীতিছাত্রদলতারেক রহমানবিএনপিরাকিবুল ইসলাম রাকিব
Share40Tweet25Share7Pin9SendShareShareShareShareSendScan
Previous Post

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ: তীব্র হতে পারে গ্যাস ও বিদ্যুৎ সংকট

Next Post

ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজে চরম দুর্দশা, ব্যাখ্যা দাবি মার্কিন সিনেটরদের

অন্যান্য সংবাদ

ছবি: সংগৃহীত
জাতীয়

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়।...

Read moreDetails
কাদের সিদ্দিকী

ড. ইউনূসকে ক্ষমতায় ২ বছরের বেশি থাকা উচিত নয়: কাদের সিদ্দিকী

আগস্ট ১০, ২০২৪
সজীব ওয়াজেদ জয়

খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ জয়ের

আগস্ট ১০, ২০২৪
শেখ হাসিনা

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা : শেখ হাসিনা

আগস্ট ১১, ২০২৪
Load More
Next Post

ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজে চরম দুর্দশা, ব্যাখ্যা দাবি মার্কিন সিনেটরদের

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতা অব্যাহত

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বিরল রেকর্ডের মালিক মিচেল স্টার্ক

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

  • Trending
  • Latest
ছবি: প্রতিনিধি

জুড়ীতে শশুর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ডিসেম্বর ১৬, ২০২৪
ছবিঃ প্রতিনিধি

ভাদেশ্বর হাঃ দাঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী  (স) উদযাপন

সেপ্টেম্বর ১৬, ২০২৪
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ৭, ২০২৪
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসানকে ধরতে এমিরেটস এয়ারলাইন্সে তল্লাশি

আগস্ট ৭, ২০২৪
ছবি: প্রতিনিধি

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবি শিক্ষার্থীদের

নভেম্বর ১৬, ২০২৪

মাউন্ট ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে পাহাড়ে উঠলেন বাবা

আগস্ট ২৩, ২০২৬

কানাডার ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জেরে পাল্টা পদক্ষেপের ঘোষণা প্রধানমন্ত্রী কার্নির

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে সাবেক শিক্ষকসহ একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় জাদুঘরে কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উদযাপিত

আগস্ট ২৩, ২০২৬

তিন দিন পর মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু

আগস্ট ২৩, ২০২৬

সম্পাদকীয়

পরিসংখ্যানের তথ্যে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি নেই সাধারণ মানুষের বাজারে?

আগস্ট ১৫, ২০২৬

আমাদের ‘ছেলে’রা কীভাবে ‘পুরুষ’ হবে?

সেপ্টেম্বর ২৭, ২০২৫

গণঅভ্যুত্থানের পর কেমন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগস্ট ৩১, ২০২৪

বিকার রাজনীতি নাকি সমৃদ্ধ অর্থনীতি; আপনি কোন তালিকায়…?

আগস্ট ১৮, ২০২৪

সাহিত্যিকা

সারাদেশ

সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান।

সেপ্টেম্বর ২৯, ২০২৫
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক

মিশরের বৃহৎ জাদুঘর ট্রায়াল রানের জন্য উন্মুক্ত

অক্টোবর ১৬, ২০২৪
করাল দুপুর
সাহিত্য

করাল দুপুরের গল্পগুলি

আগস্ট ১২, ২০২৪

অন্যান্য

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬

ব্যথা উপেক্ষা করে স্টার্কের সমান ৬ উইকেট নিলেন শরিফুল

আগস্ট ২৩, ২০২৬

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

চ্যাম্পিয়নস লিগ অপ্রত্যাশিত উপহার, কোমো নিয়ে ভাবছেন ফ্যাব্রিগাস

আগস্ট ২২, ২০২৬
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
B Bangla TV | বি বাংলা টিভি


© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি বাংলা মিডিয়া কর্পোরেশন
সংস্করণে : Master Mind 71 Ultra IT Solution

  • About
  • Editorial
  • Advertisement
  • Privacy & Policy
  • Contact



Follow Us

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • জাতীয়
    • চাকুরি ও নিয়োগ
    • বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • প্রবাস
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • শেয়ার
  • আইন
  • শিক্ষা
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • নারী-ক্রীড়া
    • অন্যান্য খেলাধুলা
  • প্রযুক্তি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ফিচার
    • ২০২৪ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক
    • ইসলাম ও জীবন
      • আল কুরআন
      • সহীহ হাদিস
    • অঙ্গনা
    • অন্যভুবন
    • আড্ডা
    • দেশ ও জনপদ
    • নতুনে কেতন ওড়ে
    • প্রবাসের সংলাপ
    • সচেতনতায় সুস্থতা
    • সংলাপের সংযোগে
    • সুরের আলাপন
    • সাহিত্য
  • আবহাওয়া
  • Login
  • Sign Up

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.

তথ্য, অনুসন্ধান অথবা বিজ্ঞাপন সেবায় আপনাকে স্বাগতম

🟢 Online | Privacy policy

তথ্য ও অনুসন্ধান