ঋতুচক্রের আবর্তনে বাংলায় আগমন ঘটেছে শরতের। আর শরতের এই আগমনে বাংলার প্রকৃতি যেন এক নতুন সাজে সেজে উঠেছে। মাঠের পর মাঠ সবুজের বুকজুড়ে এখন মাথা দোলাতে শুরু করেছে শুভ্র সাদা কাশফুল।
বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতিতে এখন শরতের এই রূপ দৃশ্যমান। মৃদু বাতাসে দুলতে থাকা কাশফুল প্রকৃতিতে এক শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করেছে। মূলত কাশফুল হলো একধরনের বহুবর্ষজীবী ঘাসজাতীয় উদ্ভিদ, যা শরৎকাল এলেই তার শুভ্রতার জানান দেয় এবং চারপাশের প্রকৃতিকে নতুন রূপ দেয়।
4.-ChittagongAutumnNatureBeautyFlowers29082026.JPG
prothomalo-bangla/2026-08-29/g3hfg48w/4.-ChittagongAutumnNatureBeautyFlowers29082026.JPG





























